বাংলা গানের নব্বইয়ের দশক মানেই এক অনির্বচনীয় আবেশ স্মৃতি আর শব্দের জাদু। সেই সময়ের বহু জনপ্রিয় গান আজও আমাদের মনে গেঁথে আছে। যার পেছনে ছিল কিছু নীরব অথচ শক্তিশালী গীতিকার বা গীতিকবি। এমনই একজন গীতিকবির নাম সালাউদ্দিন সজল। পেশায় একজন ডাক্তার । সোলসের এ এমন পরিচয় গানের কথার গভীরতা, শব্দচয়ন ও অনুভবের মেলবন্ধনে যে এখন শ্রোতাদের ভাবনার জগতে আবদ্ধ করে রেখেছেন। নব্বই দশকের খুব বেশি সংখায় না হলেও শ্রোতাপ্রিয় অনেক গানের গীতিকার ছিলেন তিনি। স্বনামধন্য একক শিল্পী থেকে শুরু করে ব্যান্ড সবখানেই তার বিচরণ ছিল স্বতঃস্ফূর্ত একজন সংবেদনশীল ও চিন্তাশীল গীতিকবি হিসেবে। নবীন ও প্রবীণ গীতিকবিদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ গীতিকবি সংঘ এর প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত রয়েছেন। বর্তমানে সংগঠনটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ: সালাউদ্দিন সজলের গানের জগতে পথচলা
গীতি কবি সালাউদ্দিন সজলের শিল্পীসত্তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নাম প্রয়াত আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ। কবিতার জগৎ থেকে গানের জগতে নিয়ে আসার কৃতিত্ব তিনি অকপটে দেন আইয়ুব বাচ্চুকে। হাতে-কলমে গানের ব্যাকরণ শেখানো থেকে শুরু করে জীবনের প্রথম গানটিতে সুর ও প্রকাশ সবখানেই ছিল কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রত্যক্ষ ভূমিকা। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে জীবিকার প্রয়োজনে বিদেশে পাড়ি জমানোর কারনে বাংলা ব্যান্ডের গানের সেই সুবর্ণ সময়ের অনেকটা তিনি কাছ থেকে দেখতে কিংবা নিজের সৃষ্টিকে ধারাবাহিকভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারেননি। এই অপূর্ণতার বেদনাবোধ আজও তাকে নাড়া দেয়। তাঁর লেখা গান কোথায় কবে প্রকাশিত হয়েছে তার সব স্মৃতি তার নিজের কাছেই অজানা। তাঁর কথায় গানের আগে ছিলেন কবিতায়। স্কুল কলেজ ও মেডিকেল কলেজ জীবনে নিয়মিত কবিতা লিখতেন। কিছু প্রকাশিত হলেও অধিকাংশই রয়ে গেছে অপ্রকাশিত। সেই নিভৃত লেখালেখিই একসময় তাকে নিয়ে আসে গানের ভুবনে। আজকে থাকছে তাঁর কালজয়ী দশটি গানের কথা বা লিরিক্স।
0️⃣1️⃣ এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
0️⃣2️⃣ কলেজের সেই করিডোরে
0️⃣3️⃣ কিছু কথা কিছুক্ষন দিয়ে গেলে অবশেষে
0️⃣4️⃣ অপরিচিতা তুমি যেন কেমন হয়ে গেছ
0️⃣5️⃣ শেষ কথা শেষ চিঠি
0️⃣6️⃣ সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
0️⃣7️⃣ যদি এমন হতো কাশবনে
0️⃣8️⃣ ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে
0️⃣9️⃣ আজ আমার ভালবাসা পিরামিড
1️⃣0️⃣ আলাল দুলাল একটু শোন
0️⃣3️⃣ কিছু কথা কিছুক্ষন দিয়ে গেলে অবশেষে
0️⃣4️⃣ অপরিচিতা তুমি যেন কেমন হয়ে গেছ
0️⃣5️⃣ শেষ কথা শেষ চিঠি
0️⃣6️⃣ সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
0️⃣7️⃣ যদি এমন হতো কাশবনে
0️⃣8️⃣ ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে
0️⃣9️⃣ আজ আমার ভালবাসা পিরামিড
1️⃣0️⃣ আলাল দুলাল একটু শোন
সালাউদ্দিন সজলের লেখা কালজয়ী ১০টি বাংলা গানের লিরিক্স
১. এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ- তপন চৌধুরী
ব্যান্ড: সোলস
অ্যালাম:এ এমন পরিচয়
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা করে যায় রচনা।
নিরালায় একা একা এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই শুধু তারই সাথে
এ যেন কল্পনা মিলন মোহনা
রঙীন চাদর বোনা
এ এমন বিনিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা।
আঁধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে
কত ছবি একে যাই এত আপন করে
এ যেন প্রভাতে গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না।
২. কলেজের সেই করিডোরে
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ- তপন চৌধুরী
ব্যান্ড: সোলস
অ্যালাম:এ এমন পরিচয়
কেউ নেই করিডোরে
ক্লাস রুম গুলো ফাঁকা
নেই সেই চেনা মুখখানি
মোনালিসা হাঁসি মাখা
বিষাদে ভরে যায়
সে যে এই বিরহের অন্তর।।
জীবনের প্রচ্ছদে আজ ত
নিরব কত কথা ঘুমিয়ে
কেউ পারেনি তা জানতে
জমে থাকা অভিমান ভাঙতে
সময়ের কাছ থেকে
আমি তো জেনেছি
জীবনের মানে ধু ধু প্রান্তর।
স্মরণের উচ্ছ্বাসে এই চোখ
শিরিষ গাছের নিচে দাড়িয়ে
কবিতায় তোমাকে খুঁজবে
অভিলাষী অভিমান ভুলবে
এভাবে হারিয়ে আমি তো জেনেছি
জীবনের মানে তবু সুন্দর।
৩. কিছু কথা কিছুক্ষণ
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: তপন চৌধুরী
ব্যান্ড: সোলস
অ্যালাম:এ এমন পরিচয়
কিছু কথা কিছুক্ষন দিয়ে গেলে অবশেষে
বেদনরা নিঃশ্বাসে শুধু কাঁদাতে সারাক্ষন
এভাবেই কেটে যাবে কি এ জীবন।
হারালো আশা গুলো গোধূলীর সীমানায়
খুঁজে যায় সুর গুলো দুচোখের বর্ষায়
সব কিছু হারিয়ে হৃদয় চেয়ে ধূসর এখন
এভাবেই কেটে যাবে কি এ জীবন।
না বলা কথা গুলো নিরবে রয়ে যায়
নিভে আসে তারা গুলো না পাওয়ার বেদনায়
আজানা তৃষ্ণাতে হৃদয় চেয়ে নিথর এখন
এভাবেই কেটে যাবে কি এ জীবন।।
৪. অপরিচিতা
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: আইয়ুব বাচ্চু
ব্যান্ড: এলআরবি
অ্যালবাম: চমক
তুমি যেন কেমন হয়ে গেছ
কিছুটা অপরিচিত
এলোমেলো কি যেন ভাব
হয়ে অগোছালো
তুমি কি এখনও আমার তুমি
না কি অন্য কারো।
কত যে দ্বীপ জ্বালা রাত জেগে
কত যে মৌন প্রহর মাঝে
হৃদয়ে লিখেছি তোমারই নাম
তুমি তা দু:স্বপ্নের কালো মেঘে
ঢেকে দিওনা।
কত যে তীর ভাঙ্গা ঢেউ কেটে
কত যে জীর্ণ সময় ভুলে
আমিতো গেয়েছি তোমারই গান
তুমি তা অবহেলার ধূসর রঙে
মুছে দিওনা।
৫. শেষ কথা শেষ চিঠি
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: এস আই টুটুল
ব্যান্ড: এলআরবি
অ্যালবাম: এলআরবি-১
শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো ক্ষমা করো আমায়।
হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে ক্ষমা করো আমায়।
হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে ক্ষমা করো আমায়।।
৬. সেই তারা ভরা রাতে
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: আইয়ুব বাচ্চু
অ্যালবাম: তারা ভরা রাতে
সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমি তো বলেছো শুধু তোমার সুখের কথা।
আমি অনেক পথ ঘুরে ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে তোমায় কাছে আমি চেয়েছি
আজ হোলোনা বলা আমার না বলা কথা।
আমি অনেক ব্যাথা সয়ে ছলো ছলো চোখের জলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আধারে মনের দুঃখে আমি কেঁদেছি
আজ হোলোনা বলা আমার না বলা কথা।।
৭. যদি এমন হতো কাশবনে
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: জেমস
অ্যালবাম: স্টেশন রোড
ব্যান্ড: ফিলিংস
যদি এমন হতো কাশবনে
তুমি আমি কাছাকাছি
নিরব বিকেলে কথা হতো
দুজনায় চুপিচুপি
যদি এমন হতো কাশবনে।
অনাগত দিনগুলি মোর
সাজাতাম সাত রুঙে
ক্লান্তিহীন ভাসব ভেলায়
নির্ঘুম কাটুক এ রাত
যদি এমন হতো কাশবনে।
বিরহের ডানাগুলো আর
উড়াব না দূর আকাশে
চোখেই বলবো কথা
দুজনায় রইবো নিরব
যদি এমন হতো কাশবনে।
৮. ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি
ব্যান্ড: ফিলিংস
ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে স্বপ্নের রাজপথে
কোথাও কেউ নেই শুধু একজন ট্র্যাফিক পুলিশ
গ্রীন সিগন্যাল তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে
তুমি আসবে ফিরে এই রূপসী নগরে
ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে।
অপ্সরী কে তুমি মানষ পটে এসেছ
ক্লান্তি ভুলিয়ে দিয়ে মন প্রান্তরে ডেকেছ
অবাক হয়ে আছি দৃষ্টি মেলে
শিশির চাদর বুকে জড়িয়ে নিয়ে
ক্লান্তিটুকু মুছে নিও তুমি
ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে।
পথচারী এই আমি বড় একা দাঁড়িয়ে
তন্দ্রা হারিয়ে গেছে দূর বন্দরে পালিয়ে
নূপুর পায়ে তুমি আসবে যখন
নীরব রাতের ঘুম ভাঙবে তখন
একটু খানি কাছে থেকো তুমি
ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে।।
৯. আজ আমার ভালবাসা পিরামিড
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: জেমস
অ্যালবাম: জেল থেকে বলছি
ব্যান্ড: ফিলিংস
আজ আমার ভালবাসা পিরামিড
আজ আমার দুঃখ গুলো নীলনদ
অভিমান আজ ভিসুভিয়াস।
বোঝনা কেন এত কাছে
তোমারি হয়ে আছি পাশে
উপমা মহাকালের
কবিতা বহুযুগের
রেখেছি আমার বুকে
এইতো এই চোখে দেখ
এইতো এই বুকে শুনো
যেন এক মায়াবী রাতের ইশারা
শোন শোননা সুরঞ্জনা
কেন এলেনা।
একাকি ঘরে দীপ জ্বেলে
থেকো না তুমি আমায় ভুলে
শিশির ভেজানো ঘাসে
উড়ে প্রজাপতি
সবই যে তোমায় ডাকে
এইতো এই শুভ ক্ষনে
এইতো এই শান্ত প্রাণে
দেখ এক সোনালী ভোরের ইশারা
শো শোননা সুরঞ্জনা
দুরে থেকো না।।
১০. আলাল দুলাল
কথা: সালাউদ্দিন সজল
কন্ঠ: ফয়সাল সিদ্দিকী বগি
অ্যালবাম: একুশ শতকে রেঁনেসা
ব্যান্ড: রেঁনেসা
আলাল দুলাল একটু শোন
তোরা কেমন আছিস এখন
চাংখারপুলে প্যাডেল মেরে
এখনও কি হারাস রে দূরে
বাধনহীন সারাদিন আগের মতন করে।
আজম খানের হাজি চাঁনের
ডানপিটে সেই দুই ছেলে
পাড়াটারে সারাটা দিন
এখনও কি জ্বালিয়ে মারে
নাকি বড় হয়ে শুধু ডানে বায়ে
জীবনটা বাঁচাতে আজ
ঘুরে ঘুরে মরে।
মনে পড়ে সেই তো ছিল
লুকোচুরি খেলা ছলে
গাছের ডালে পাতায় পাতায়
সময়টা যেত চলে
আজ বড় হয়ে সেই অবুঝ খেলা
জীবনের আরেকটি বার
খেলতে কি ইচ্ছা করে।।
কিংবদন্তি আইয়ুব বাচ্চু ও গীতিকবি সালাউদ্দিন সজলের অপ্রকাশিত স্মৃতি:
সেই তারা ভরা রাতে গানের সৃষ্টির কথায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, অনেকেই জানেন না এই গানের অজানা ইতিহাস। ১৯৮৭ সালের এক রাতে গানটির সুর তৈরি হয়। সে রাতে আমি (গীতিকবি নিজে) বাচ্চু ভাইয়ের বাসাতেই ছিলাম। সুর হওয়ার পর বাচ্চু ভাই নিজেই গিটার বাজিয়ে গাইছিলেন আর অঝোরে কাঁদছিলেন। তাঁর সাথে আমরাও কাঁদছিলাম। কেন কাঁদছিলাম সেই কারণ আমি (গীতিকবি নিজে) বা বাচ্চু ভাই কেউ কখনো কারো সাথে শেয়ার করিনি। সেই অব্যক্ত বেদনা আজও রহস্য হয়ে আছে। বাচ্চু ভাইয়ের শেষ কথা ছিল তুই কষ্টগুলো লিখে লিখে জমা, আমি কষ্ট সুরে সুরে সাজাচ্ছি।
