বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে সোলস এক অবিস্মরণীয় নাম। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন তরুণের স্বপ্ন আর সংগীতপ্রেম থেকে জন্ম নেয় এই দলটি। সময়ের পরিক্রমায় নকীব খান, পীলু খান, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু বহু খ্যাতিমান শিল্পীর সৃষ্টিশীল উপস্থিতিতে সোলস পরিণত হয় এক স্বর্ণালী ব্যান্ড পরিবারে। বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রথম অ্যালবাম সুপার সোলস প্রকাশ থেকে শুরু করে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তারা তৈরি করেছে নতুন ধারার সংগীতভুবন। উত্থান পতনের নানা অধ্যায় পেরিয়ে আজও সোলস বাংলা ব্যান্ড সঙ্গীতের এক মহীরুহ। যাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আজকের লেখায় থাকছে ব্যান্ড সোলস এর প্রথম পাঁচ অ্যালবামের গল্প। সৃষ্টির নেপথ্যকথা আর বাংলা ব্যান্ডসঙ্গীতে সোলসের স্বর্ণালী অবদানের কথা।
🟡 অ্যালবাম: সুপাড় সোলস [সোলস-ভলিউম ১] (১৯৮২):
সুপাড় সোলস ছিল সোলসের প্রথম স্টুডিও অ্যালবাম এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ রক অ্যালবাম। এই অ্যালবামের মাধ্যমেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ব্যান্ড সংগীতের গ্রহণযোগ্যতা তৈরি হয়। মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখরিত জীবন গান গুলি পরিণত হয় বাংলাদেশের ব্যান্ড সংগীতের অল-টাইম ক্লাসিকসে।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• রুদ্রি (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার) •• পিলু খান (ড্রামস) •• শাহেদুল আলম (বেস) •• নকির খান (অর্গান ও কিবোর্ড) •• আহমেদ নাওয়াজ (পারকাশন) •• এনায়েত (অ্যাকর্ডিয়ন)।
🎵 ট্র্যাক লিস্ট:
🟨0️⃣1️⃣ মন শুধু মন ছুঁয়েছে (কথা: নকিব খান, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨0️⃣2️⃣ তোরে পুতুলের মতো করে (কথা: আবদুল্লাহ আল মামুন, কণ্ঠ: নকিব খান)
🟨0️⃣3️⃣ দরগায় মোম জ্বেলে (কথা: হেনা ইসলাম , কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣4️⃣ ভুলে গেছো তুমি (কথা: আব্দুল আল মামুন, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣5️⃣ নদী এসে পথ (কথা: খালিদ আহসান , কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣6️⃣ Vision (English Song) (কথা: , কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣7️⃣ আমরা যে ভালোবাসি (কথা: শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣8️⃣ সুখ পাখি (কথা: নকিব খান, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣9️⃣ মুখরিত জীবন (কথা: আবদুল্লাহ আল মামুন, কণ্ঠ: তপন চৌধুরী/নকিব খান)
🟨1️⃣0️⃣ Life Inside Out (English Song) (কথা: , কণ্ঠ: নাসিম আলী খান)
🟨1️⃣1️⃣ আইচা পাগল মনরে (কথা: , কণ্ঠ: তপন চৌধুরী)
🟨1️⃣2️⃣ কান্দো কেনে মন (কথা: তাজুল ইমাম , কন্ঠ: তপন চৌধুরী)
🟡 অ্যালবাম: কলেজের করিডোরে [সোলস-ভলিউম ২] (১৯৮৪):
১৯৮৪ সালে প্রকাশিত হয় সোলস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম কলেজের করিডোরে। এই অ্যালবামের শিরোনাম গান কলেজের করিডোরে পাশাপাশি ফরেস্ট হিলের এক দুপুরে ও ‘ফুটবল ফুটবল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তরুণ প্রজন্মের আবেগ, বন্ধুত্ব ও ক্যাম্পাসজীবনের অনুভূতিগুলো গানগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। এই অ্যালবাম প্রকাশের পরই সোলস ব্যান্ডে লাইন-আপে পরিবর্তন আসে নকীব খান ও পিলু খান ব্যান্ডটি ছেড়ে দেন এবং পরবর্তীতে তারা বাংলাদেশের আরেকটি প্রভাবশালী ব্যান্ড রেনেসাঁ’ গঠন করেন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• শাহেদুল (বেস) •• নেওয়াজ(কি-বোর্ড) •• গঞ্জাভেলস (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
🟨0️⃣1️⃣ খুঁজিস যাহারে (কথা: তাজুল ইমাম, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨0️⃣2️⃣ মনে কর (কথা: হেনা ইসলাম, কণ্ঠ:তপন চৌধুরী )
🟨0️⃣3️⃣ মুক্ত মানিক (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:তপন চৌধুরী)
🟨0️⃣4️⃣ চলনা হারিয়ে যাই (কথা: মাসুম ফেরদৌস, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
🟨0️⃣5️⃣ প্রতিদিন প্রতিটি (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨0️⃣6️⃣ আমাদের এই গান (কথা: রেলি/তপন, কণ্ঠ:তপন চৌধুরী/নাসিম আলী খান/আইয়ুব বাচ্চু )
🟨0️⃣7️⃣ ফুটবল ফুটবল (কথা: তাজুল ইমাম, কণ্ঠ:তপন চৌধুরী )
🟨0️⃣8️⃣ ফরেস্ট হিল (কথা: হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣9️⃣ আকাশের তারা (কথা: নাসিম আলী খান, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨1️⃣0️⃣ পাহাড়ের আঁকাবাঁকা (কথা: কংকর চৌধুরী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু )
🟨1️⃣1️⃣ এই কীর্তিনাশা (কথা: তাজুল ইমাম, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨1️⃣2️⃣ কলেজের করিডোরে হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
🟡 অ্যালবাম: মানুষ মাটির কাছাকাছি [সোলস-ভলিউম ৩] (১৯৮৭):
১৯৮৭ সালে প্রকাশিত হয় সোলস ব্যান্ডের তৃতীয় অ্যালবাম মানুষ মাটির কাছাকাছি। এই অ্যালবামটি সোলসের সংগীতযাত্রায় একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত কারণ এই অ্যালবামেই প্রথমবার কোনো গানে কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু। তাঁর গাওয়া গানটির শিরোনাম ছিল হারানো বিকেলের গল্প বলি।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• শাহেদুল (বেস) •• নেওয়াজ (কি-বোর্ড) •• গঞ্জাভেলস (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
🟨0️⃣1️⃣ এইতো এখানে বৃষ্টি (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨0️⃣2️⃣ মুঠোর ভেতর পদ্ম (কথা: ডা.আরিফ, কণ্ঠ:তপন চৌধুরী )
🟨0️⃣3️⃣ হারানো বিকেলের গল্প (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:আইয়ুব বাচ্চু)
🟨0️⃣4️⃣ বিধিরে (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣5️⃣ রজনীগন্ধা (কথা: নুরুজ্জামান শেখ, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨0️⃣6️⃣ চান মুখে মধুর হাসি(কথা: সংগ্রহ, কণ্ঠ:তপন চৌধুরী )
🟨0️⃣7️⃣ সাঁওতালি মেয়েরা(কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:তপন চৌধুরী )
🟨0️⃣8️⃣ তোমাকে দিয়ে গেলাম(কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣9️⃣ এখন আমি সুখে আছি (কথা: হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨1️⃣0️⃣ সাগর বেলায় এলে (কথা: মাসুম ফেরদৌস, কণ্ঠ: তপন চৌধুরী )
🟨1️⃣1️⃣ আণবিক আঘাতে (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨1️⃣2️⃣ ইন্সট্রুমেন্টাল
🟡 অ্যালবাম: ইস্ট এন্ড ওয়েস্ট [সোলস-ভলিউম ৪] (১৯৮৮):
১৯৮৮ সালে সোলস ব্যান্ড তাদের চতুর্থ অ্যালবাম ইষ্ট এন্ড ওয়েস্ট প্রকাশ করে। এই অ্যালবামটি ছিল ব্যান্ডটির সংগীতচর্চায় একটি ভিন্নধর্মী প্রয়াস। ছিল ৬টি বাংলা গানের পাশাপাশি ৬টি মৌলিক ইংরেজি গান। একই বছর আইয়ুব বাচ্চুর হাত ধরে সোলসে যোগ দেন পার্থ বড়ুয়া। ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চু সোলস ব্যান্ড ত্যাগ করেন এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন অধ্যায় সূচনা করে এলআরবি (LRB) ব্যান্ড গঠন করেন। এই অ্যালবামের গীতিকার শত চেস্টা করে বের করতে পাড়ি নাই। কারো জানা থাকলে জানবেন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• মোহাম্মদ আলী (বেস) •• সুহাস হাসনাইন (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
🟨0️⃣1️⃣ তুমি আমি নয় আজ ( কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣2️⃣ দুঃখ আমার চির সাথী ( কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣3️⃣ ভেবে মনে ব্যথা পাই ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
🟨0️⃣4️⃣ চাদ এসে উঁকি ( কথা: হেনা ইসলাম, কন্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣5️⃣ জোছনা রাতে ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
🟨0️⃣6️⃣ আরা চাঁটগাইয়া নওজোয়ান ( কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣7️⃣ Flee (কথা: পাবলো, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣8️⃣ Chasing a Dream ( কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣9️⃣ Postman Bluse ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
🟨1️⃣0️⃣ Suddenly (কণ্ঠ: নাসিম আলী খান)
🟨1️⃣1️⃣ Field My Empty ( কণ্ঠ: নাসিম আলী খান)
🟨1️⃣2️⃣ Danger (কন্ঠ: নাসিম আলী খান/আইয়ুব বাচ্চু)
🟡 অ্যালবাম: এ এমন পরিচয় [সোলস-ভলিউম ৫] (১৯৯৩):
১৯৯২ সালে, ব্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় সোলসের পঞ্চম স্টুডিও অ্যালবাম এ এমন পরিচয়। এর আগের কয়েক বছর তপন চৌধুরী একক গান নিয়ে ব্যস্ত থাকায় ব্যান্ডটির কার্যক্রম কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল। এই অ্যালবামটিই ছিল তপন চৌধুরীর সঙ্গে সোলসের শেষ কাজ। এরপর তিনি পুরোপুরিভাবে একক সংগীত ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়েন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• র্যালী (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• মোহম্মদ আলী (বেস) •• নেওয়াজ(ম্যানাজার)•• পার্থ (গিটার/ভোকাল) •• আজাদ (কি-বোর্ড)।
🎵 ট্র্যাক লিস্ট:
🟨0️⃣1️⃣ এ এমন পরিচয় (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣2️⃣ কেউ নেই কোরিডোরে (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣3️⃣ এইতো সেদিন (কথা: আলী তারেক, কণ্ঠ: পার্থ)
🟨0️⃣4️⃣ কেনো এমন হলো (কথা: পীযূষ বন্দোপাধ্যায়, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣5️⃣ কৃষাণ যেমন (কথা: লিটন অধিকারী রিন্টু, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣6️⃣ সাগরের ঐ প্রান্তরে (কথা: নাসিম আলী খান, কণ্ঠ: নাসিম আলী খান)
🟨0️⃣7️⃣ কিছু কথা কিছুক্ষন (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨0️⃣8️⃣ এই চোখে শুধু স্বপ্ন (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান )
🟨0️⃣9️⃣ এক উড়নচন্ডী ছেলে (কথা: আশরাফ বাবু, কণ্ঠ: পার্থ)
🟨1️⃣0️⃣ কুহেলি জানে কি আজো (কথা: কবির বকুল, কণ্ঠ: তপন চৌধুরী)
🟨1️⃣1️⃣ ভালোবাসি ওই সবুজ (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান )
🟨1️⃣2️⃣ কত কাঠখড় (কথা: আশরাফ বাবু, কন্ঠ: পার্থ)
🟨1️⃣3️⃣ জ্বালাইয়া গেল (কথা: ফোক সংগ্রহ প্রচলিত, কন্ঠ: তপন চৌধুরী)
সোলসের প্রথম পাঁচ অ্যালবাম বাংলা ব্যান্ড সঙ্গীতের এক স্বর্ণালী অধ্যায়। তাদের গান ও সৃষ্টিশীলতা আজও প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। পরবর্তী পর্বে আমরা জানব সোলসের পরবর্তী অ্যালবামগুলো ও তাদের সাফল্যের গল্প।
