বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু অ্যালবাম আছে যেগুলো শুধু গান নয় একটি সময়, একটি অনুভূতি আর একটি আন্দোলনের প্রতীক। ১৯৯৬ সালটি ছিল এক বৈপ্লবিক পরিবর্তনের বছর। সেই বছরই কিংবদন্তি আইয়ুব বাচ্চুর হাত ধরে এলআরবি প্রকাশ করে দেশের প্রথম লাইভ ও আনপ্লাগড অ্যালবাম ফেরারী মন। কিন্নরী রেস্টুরেন্টের সেই মায়াবী সন্ধ্যা আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন। ১৯৯৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এই অ্যালবামটি বাংলাদেশের সংগীত জগতে এক নতুন ধারার সূচনা করে। কারণ এটি শুধু একটি অ্যালবাম নয় ছিল দেশের প্রথম পূর্ণাঙ্গ লাইভ অ্যালবাম। এই অ্যালবামের কভার কনসেপ্ট ও সুরকার ছিলেন আইয়ুব বাচ্চু নিজেই যিনি ছিলেন এলআরবির প্রাণপুরুষ হিসেবে পরিচিত।
ফেরারী মন: অ্যালবামের আদ্যোপান্ত তথ্য
- অ্যালবাম: ফেরারী মন
- প্রকাশকাল: ১৫ সেপ্টেম্বর ১৯৯৬
- ধরন: লাইভ / আনপ্লাগড অ্যালবাম
- লাইভ ভেন্যু: কিন্নরী রেস্টুরেন্ট
- লেবেল: সাউন্ডটেক
- গানের সংখ্যা: ১০টি
ফেরারী মন: পর্দার পেছনের কারিগররা
একটি কালজয়ী অ্যালবামের পেছনে থাকে একদল সৃষ্টিশীল মানুষের পরিশ্রম। 'ফেরারী মন'-এর নান্দনিকতা ফুটিয়ে তুলেছেন যারা:
- কভার কনসেপ্ট: আইয়ুব বাচ্চু
- কভার ডিজাইন: নিয়াজ আহমেদ অংশু
- গ্রাফিকস: রম্য রহিম (আর্টবিট)
- আলোকচিত্রী: পান্থ রেজা (কভার) ও জুয়েল (লাইভ শো)
ব্যান্ড লাইনআপ
ফেরারী মন’ অ্যালবামে এলআরবির শক্তিশালী লাইনআপ ছিল:
- ভোকাল ও গিটার: আইয়ুব বাচ্চু
- বেজ গিটার: সাইদুল হাসান স্বপন
- কি-বোর্ড: এসআই টুটুল
- ড্রামস: রিয়াদ সরোয়ার
- বেহালা: সুনীল চন্দ্র দাস
এই লাইনআপই অ্যালবামটিকে দিয়েছে এক অনন্য লাইভ সাউন্ড—যা এখনো শ্রোতাদের কাছে তাজা।
গানের তালিকা ও নেপথ্য কথা
এই অ্যালবামের বিশেষত্ব হলো এখানে নতুন কোনো গান ছিল না। বরং আগের জনপ্রিয় গানগুলোকে নতুন করে অ্যাকোস্টিক বা আনপ্লাগড ফর্মে পরিবেশন করা হয়েছিল। মোট ১০টি গানের মধ্যে ৮টি সরাসরি লাইভ থেকে নেওয়া এবং ২টি স্টুডিওতে রেকর্ড করা। এই গানগুলোর মধ্যে “এখন অনেক রাত” ও “স্মৃতি নিয়ে” স্টুডিওতে রেকর্ড করা হলেও বাকি ৮টি গান সরাসরি লাইভ পারফরম্যান্স থেকে নেওয়া।
ফেরারী মন অ্যালবামের গানের তালিকা :
০১। এখন অনেক রাত- কথা: বাপ্পী খান
- মূল অ্যালবাম: টুগেদার (১৯৯৪ - ব্যান্ড মিক্সড অ্যালবাম)
- বিঃদ্রঃ গানটি স্টুডিওতে রেকর্ড করা।
- কথা: আইয়ুব বাচ্চু
- মূল অ্যালবাম: এলআরবি (১৯৯২)
- কথা: আইয়ুব বাচ্চু
- মূল অ্যালবাম: সুখ (১৯৯৩)
- কন্ঠ: টুটুল
- কথা: সালাউদ্দিন সজল
- মূল অ্যালবাম: এলআরবি (১৯৯২)
- কথা: হোসেন ইমাম
- মূল অ্যালবাম: এলআরবি (১৯৯২)
- বিঃদ্রঃ গানটি স্টুডিওতে রেকর্ড করা।
- কথা: বাপ্পী খান
- মূল অ্যালবাম: সুখ (১৯৯৩)
- কথা: বাপ্পী খান
- মূল অ্যালবাম: এলআরবি (১৯৯২)
- কথা: কাওসার আহমেদ চৌধুরী
- মূল অ্যালবাম: সুখ (১৯৯৩)
- কথা: আইয়ুব বাচ্চু
- মূল অ্যালবাম: এলআরবি (১৯৯২)
- কথা: যায়েদ আমীন
- মূল অ্যালবাম: তবুও (১৯৯৪)
অ্যালবামের কৃতজ্ঞতা স্বীকার(কাভার থেকে)
আমরা অন্তর থেকে স্মরণ করি, আমাদের মা-বাবাকে; সবসময়। আমরা খুব আপন করে জানি যাদেরকে: সানি, সুলতান মাহমুদ বাবুল, পান্না, আজম বাবু, মবিন, শিহাব, ফাল্টি, জেমস, জুয়েল, শওকত, লাবলু, গুড্ডু, আনিস, বাবু এবং আরও অনেককে; যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ রম্যর কাছে, মাঝে মাঝে গভীর রাতে যাকে বিরক্ত করি।
এল, আর, বি-র এই অ্যালবামটি কোন প্রকল্প নয় একটি প্রচেষ্টা মাত্র। নিয়াজকে ধন্যবাদ জানাতে চাই তার অসামান্য ধৈর্যের জন্য...... এবং অনেক অনেক ভালবাসা এল, আর, বি-র ভক্তদের জন্য; যা ছিল এতদিন এবং থাকবেও ততদিন যতদিন এল, আর, বি থাকবে। আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে আমাদের বাঁচিয়ে রাখবার জন্য...। ধন্যবাদ জানাই কিন্নরী রেস্টুরেন্টকে। বিশেষভাবে স্মরণ করতে চাই মনজুর ভাই, হুমায়ূন ভাই এবং কিন্নরী রেস্টুরেন্টের সমস্ত কর্মীবৃন্দকে এবং যারা সেদিন ঐ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন তাদেরকে।
বিশেষ কিছু তথ্য (ট্রিভিয়া)
- এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম লাইভ অ্যালবাম।
- 'এখন অনেক রাত' এবং 'স্মৃতি নিয়ে' গান দুটি স্টুডিওতে রেকর্ড করা হলেও অ্যালবামের মুডের সাথে মিলিয়ে তা অন্তর্ভুক্ত করা হয়।
- আইয়ুব বাচ্চুর গিটারের জাদুকরী ছোঁয়া এবং সুনীল চন্দ্র দাসের বেহালার সুর এই অ্যালবামটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।
বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে ‘ফেরারী মন’ এক অবিস্মরণীয় নাম। এটি শুধু এলআরবির জনপ্রিয়তা আরও বাড়ায়নি, বরং দেশের সংগীত জগতে লাইভ অ্যালবামের ধারণাকে প্রতিষ্ঠিত করেছে।আজও যখন এই অ্যালবামের গান বাজে, তখন মনে হয়—সময় থেমে গেছে ৯০-এর দশকের সেই সোনালি দিনে।
