একদিন ঘুম ভাঙা শহরেমায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতেএকটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখেহাসি আর গানে সুখের ছবি আঁকেআহা কি যে সুখ!
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে এলআরবি (LRB) একটি অবিচ্ছেদ্য নাম। ১৯৯১ থেকে ২০১৮ পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের পথচলায় ব্যান্ডটি অর্জন করেছে আকাশছোঁয়া জনপ্রিয়তা ও সাফল্য। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এলআরবি তৈরি করেছে এক শক্তিশালী পরিচিতি। রক সংগীতকে ভিন্ন মাত্রা দেওয়ার পাশাপাশি তাদের গান হয়ে উঠেছে প্রজন্মের আবেগ, ভালোবাসা, প্রতিবাদ এবং জীবনের গল্প। লাভ রান্স ব্লাইন্ড (Love Runs Blind) এই পূর্ণ নামের আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের রক সংগীতের এক গৌরবময় অধ্যায়।
১৯৯০ সালের ৫ এপ্রিল কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরে যাত্রা শুরু করে এই ব্যান্ড। শুরুতে লিটল রিভার ব্যান্ড (Little River Band) নামে পরিচিত থাকলেও পরবর্তীতে নাম পরিবর্তন হয় যা আজ বাংলা রকের সবচেয়ে উজ্জ্বল ব্যান্ডের গুলোর একটি। ব্যান্ড এলআরবি মোট তেরটি অ্যালবাম আমাদের দিয়েছে। এল আর বি-১ ও এল আর বি-২ (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), স্বপ্ন (১৯৯৬), আমাদের ও বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০১), অচেনা জীবন (২০০৩),মনে আছে নাকি নাই (২০০৫) ,স্পর্শ (২০০৭), যুদ্ধ (২০১২)।
আজকের ১ম পর্বে থাকছে এলআরবি ব্যান্ডের প্রথম ছয়টি অ্যালবামের বিস্তারিত তথ্য। প্রতিটি অ্যালবামের ব্যান্ড লাইনআপ, গানগুলোর গীতিকার, পূর্ণ ট্র্যাক লিস্ট, পাশাপাশি থাকবে অ্যালবাম প্রকাশের সময়কাল । বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে এলআরবি যেভাবে রক ধারাকে জনপ্রিয় করে তুলেছিল তার সূচনাপর্বের গুরুত্বপূর্ণ দলিল হয়ে আছে এই অ্যালবামগুলো। তাই এলআরবি’র শুরুর দিনের সেই গান, সুর আর আবেগকে একসাথে তুলে ধরতেই এই সিরিজের প্রথম পর্ব সাজানো হয়েছে।
অ্যালবাম: এলআরবি-১ (মাধবী) - ১৯৯১
বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল এলআরবি (LRB)। দেশে প্রথমবারের মতো ডাবল অ্যালবাম প্রকাশের সাহসী উদ্যোগ নিয়ে তারা সংগীতপ্রেমীদের সামনে হাজির হয়েছিল এক অনন্য সৃষ্টির ভাণ্ডার নিয়ে। ১৯৯১ সালে সারগামের ব্যানারে প্রকাশিত হয় ঐতিহাসিক 'এলআরবি-১' ও 'এলআরবি-২'—বাংলাদেশের প্রথম ডাবল অ্যালবাম।
এই অ্যালবাম কেবল সংখ্যার দিক থেকে নয়, শব্দ, সুর, কথা, সংগীতায়োজন এবং আইয়ুব বাচ্চুর অনন্য গায়কিতে শ্রোতাদের জন্য ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। প্রকাশের পর থেকেই এটি অর্জন করে ব্যাপক জনপ্রিয়তা, আর সেই ভালোবাসা আজও সমানভাবে প্রবাহমান।
'এলআরবি-১' অ্যালবামের শিরোনাম ছিল 'মাধবী'। এই অংশে স্থান পাওয়া 'ঘুম ভাঙা শহরে', 'প্রভু', 'শেষ চিঠি', 'মাধবী'-সহ প্রতিটি গানই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলা ব্যান্ডসংগীতের কালজয়ী সম্পদে পরিণত হয়েছে। এই গানগুলো শুধু এলআরবির পরিচয় গড়ে তোলেনি, বরং বাংলাদেশের রক সংগীতের মান ও সম্ভাবনাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
- ⭕️ অ্যালবামের লাইন-আপ:
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• হাবিব আনোয়ার জয় (ড্রামস/ভোকাল) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
মাধবী | কথা সুর কন্ঠ আইয়ুব বাচ্চু
LRB Vol 1- 1992
🎯 ট্র্যাক লিস্ট: এলআরবি-১ (মাধবী)
- ঘুম ভাঙা শহরে (কথা: শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যা চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে
হাসি আর গানে সুখের ছবি আঁকে
আহা কি যে সুখ!
- প্রভু (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
প্রভু আমাদের শক্তি দাও,শক্তি দাও,শক্তি দাও
না হয় আমাদের মুক্তি দাও,মুক্তি দাও,মুক্তি দাও
এই অতি পুরনো জীবন ধারাকে তুমি বদলে দাও
বদলে দাও বদলে দাও
এই আস্থিরতা থেকে আমাদের প্রভু তুমি মুক্তি দাও
মুক্তি দাও মুক্তি দাও
প্রভু তুমি সুন্দর প্রভু তুমি সত্যি প্রভু তুমি প্রেরণার
আলো আনো মুক্তি।
- ঢাকার সন্ধ্যা (কথা: সৈয়দ আওলাদ, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
বস্তিবাসী এক মায়ের মেয়ে
রংচং মেখে চায় সুন্দরী হতে,
কিছু পরেই নেমে যাবে জীবনের খোঁজে
আঁধার জগত সব অলিগলি ঘুরে।
হতে পারে নাম তার চন্দ্রা
হতে পারে নাম তার চন্দ্রা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
- শেষ চিঠি (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: টুটুল)
শেষ কথা কেন এমন কথা হয়?
শেষ চিঠি কেন এমন চিঠি হয়?
ক্ষমা কোরো
ক্ষমা কোরো আমায়
- তুমি ছিলে (কথা: শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
কি জানি কি এক মিল ছিলো
আসলে গোলাপ ফুল ছিলো
এলিয়ে চুল তুমি ছিলে
কি জানি কি এক মিল ছিলো।
- মাধবী (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী
- সবাই চলে যায় স্মৃতি রেখে যায় (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
সবাই চলে যায়
স্মৃতি রেখে যায়
তবু এ জীবন চলে যায়
কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেকে হারায়!
- ধীরে ধীরে ছোট থেকে বড় হয়েছি (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
আমরা ধীরে ধীরে ছোট হয়ে জন্ম নিয়েছি
আমরা ধীরে ধীরে ছোট থেকে বড় হয়েছি
আমরা ধীরে ধীরে বড় থেকে বুড়ো হয়েছি
আমরা ধীরে ধীরে বুড়ো থেকে মরে গিয়েছি
আমরা কি পেয়েছি আমরা কি দিয়েছি
জানিনা-জানিনা ।।
- ফেরারী এই মনটা আমার (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- কেন তুমি হাসালে কেন তুমি কাদালে (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
ফেরারী এ মনটা আমার,
মানে না কোন বাঁধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার।।
কেনো তুমি হাসলে, কেনো তুমি কাঁদালে
এ যে কেমন রীতি, ও আমার পৃথিবী।।
এযে ভীষন জ্বালা।।
বেঁচে মরে থাকা, মরে বেঁচে যাওয়াতে
নেই কোন মিল, যেনো রাত আর দিন
নেই কোন মিল।
অ্যালবাম: এলআরবি-২ (হকার)- ১৯৯১
'এলআরবি-২' অ্যালবামের শিরোনাম ছিল 'হকার'। এই অংশেও আইয়ুব বাচ্চু ও এলআরবি তুলে ধরেছিল একের পর এক বৈচিত্র্যময় ও হৃদয়স্পর্শী গান। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল 'হ্যাপি' বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী হ্যাপি আখন্দ-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নির্মিত একটি আবেগঘন ট্রিবিউট গান।
এছাড়া 'হকার', 'শেষ রাতের ডাক্তার', 'পেনশন', 'মা' এবং 'তোমার চিঠি' প্রতিটি গানই নিজস্ব কথামালা, সুর ও সংগীতায়োজনে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি, ব্যক্তিগত আবেগ এবং জীবনবোধের অনন্য মিশেলে এই অ্যালবামটি বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসে একটি কালজয়ী সৃষ্টি হিসেবে আজও সমানভাবে সমাদৃত।
🎯 ট্র্যাক লিস্ট:এলআরবি-২ (হকার)
- হকার (একটি হকার কেউ নেই তার) (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
একটি হকার কেউ নেই তার
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার পেপার পেপার।।
- হ্যাপী প্রিয় হ্যাপী (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
আবার এলো যে সন্ধ্যা
যার মূখ ভরা ছিল মিষ্টি হাসি
যার চোখ জূড়ে ছিল সরলতা
যার কণ্ঠ জূড়ে ছিল এই নীল মণিহার
যার দু হাঁতে বেজে উঠত পিয়ানো গিটার
যে ছিল এক সংগীত পূজারী
সেই হ্যাপি প্রিয় হ্যাপি আমাদের প্রিয় হ্যাপি।
- আড্ডা (কথা: মিলন খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
তিন বেলা আড্ডা বাড়ি ফিরি রাত ১২ টায়
লিখাপড়া বাদ দিয়ে হয়ে আছি ভবঘুরে
লোকে বলে গেছি গোল্লায়
আড্ডা আড্ডা আড্ডা
আড্ডা আড্ডা আড্ডা
- তোমার চিঠি (কথা: শাকিল, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই
- রিটার্য়াড ফাদার (কথা: নুর-ই-আলম, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
পড়ন্ত বিকেলে রোদ তার চোখে
ফেলে আসা জীবনে সৃতি ভরা বুকে
একদা সবকিছু দিয়েছেন করে উজাড়
তিনি আমাদের প্রিয় রিটায়ার্ড ফাদার
রিটায়ার্ড ফাদার।
- পেনশন (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
অফিসের দ্বারে দ্বারে দিন প্রতিদিন
মেলে নাকো পেনশন
চলে যায় দিন
এতোগুলো বছরের ফেলে আশা সৃতি
অফিসের ফাইলে ফিতে বন্দি
- স্মৃতি নিয়ে (আমি যাব চলে) (কথা: হোসেইন ইসলাম, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে
বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার
- এমনটি হলে কেমন হয় (কথা: শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- শেষ রাতে ডাক্তার (কথা: সৈয়দ আওলাদ, কণ্ঠ: জয়)
এমনটি হলে কেমন হয়
এদেশে ট্র্যাফিক জ্যাম নেই
অফিস পাড়ায় কোন ঘুষ নেই
এমনটি হলে কেমন হয়
পেপারে খুনের ছবি নেই
ট্র্যাক চাপা পড়ার খবর নেই
শেষ রাতে ডাক্তার
কথা দিলো তবু এলো না
জীবনের কাঁটা ছেঁড়া
হলো না তো করা হলো না।
- মা (কথা: সাইফুল সবুজ, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
ও মা ও আমার মা ........
আমায় নাওনা তোমার আঁচল তলে
পৃথিবির যত সুখ যত ভালবাসা
সবই তোমার বাকী মিছে আশা।
মা, ও মা, আমার মা, ও মা ।।
- জীবনের মানে (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
জীবনের মানে আমি পাইনিতো খুজে
আমার এ দুচোখ তাই অভিধান খোঁজে
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই।
- এক কাপ চা (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে এক কাপ চা
বিষণ্ণ গাঢ় রাত ভরা নীলিমা
অপাঙ্গ দেহ সুখে
এক কাপ চা, এক কাপ চা
এক কাপ চা, এক কাপ চা
অ্যালবাম: সুখ- ১৯৯৩
'সুখ' শুধু এলআরবির নয়, বাংলা ব্যান্ডসংগীতের ইতিহাসের অন্যতম সেরা ও সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম। অ্যালবামের নামের মতোই এটি শ্রোতাদের উপহার দিয়েছিল অফুরন্ত সংগীতের আনন্দ। ১৯৯৩ সালে সাউন্ডটেক-এর ব্যানারে প্রকাশিত এই অ্যালবাম আজও দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে সমাদৃত।
এই অ্যালবামের সবচেয়ে আলোচিত গান 'চল বদলে যাই' (প্রথম পঙ্ক্তি: "সেই তুমি কেন এত অচেনা হলে")। সময়ের গণ্ডি পেরিয়ে গানটি আজ বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় ও কালজয়ী রক ব্যালাড হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—দুই বাংলাতেই গানটি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সমান আবেগ নিয়ে গাওয়া হচ্ছে।
তবে 'সুখ' কেবল একটি গানের অ্যালবাম নয়। 'রূপালি গিটার', 'গতকাল রাতে', 'ক্ষণিকের জন্য', 'হাসপাতালে'-সহ প্রায় প্রতিটি গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রেম, বিচ্ছেদ, জীবনবোধ ও বাস্তবতার নানা অনুভূতি এই অ্যালবামের গানগুলোকে দিয়েছে এক অনন্য মাত্রা।
এই অ্যালবামের মাধ্যমে এলআরবির ব্যান্ড লাইন-আপেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। প্রথম ডাবল অ্যালবামের ড্রামার হাবিব আনোয়ার জয়-এর পরিবর্তে দলে যোগ দেন কিংবদন্তি ড্রামার মিল্টন আকবর (প্রয়াত)। তাঁর শক্তিশালী ও পরিণত ড্রামিং 'সুখ' অ্যালবামের সাউন্ডকে আরও সমৃদ্ধ করে এবং এলআরবির সংগীতে নতুন এক শক্তির সংযোজন ঘটায়।
- ⭕️ অ্যালবামের লাইন-আপ:
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• মিল্টন আকবর (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
চলো বদলে যাই (সেই তুমি)
Ayub Bachchu & LRB Live
🎯 ট্র্যাক লিস্ট: সুখ- এলআরবি
- গতকাল রাতে (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- ক্ষনিকের জন্য (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- চলো বদলে যাই (কথা: আইয়ব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- কেমন আছো (কথা: আইয়ব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- কি আশাতে (কথা: কাওসার আহমেদ চৌধুরী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- যত বেশী (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- সুখ (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- আমি যে কার (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- ব্যাপারটা (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- হাসপাতালে (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- মানুষ বনাম অমানুষ (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
- রূপারী গিটার (কথা: কাওসার আহমেদ চৌধুরী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
অ্যালবাম: তবুও- ১৯৯৪
১৯৯৪ সালে সাউন্ডটেক-এর ব্যানারে প্রকাশিত 'তবুও' এলআরবির আরেকটি সফল ও বহুল প্রশংসিত অ্যালবাম। গানগুলোর পাশাপাশি অ্যালবামের নান্দনিক প্রচ্ছদও সংগীতপ্রেমীদের নজর কাড়ে। এর ফটোগ্রাফি করেছিলেন দেশের কিংবদন্তি আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, আর ফটোশুটের লোকেশন ছিল ঐতিহাসিক লালবাগ কেল্লা।
অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান 'বাংলাদেশ', যার প্রথম পঙ্ক্তি "তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা"। দেশপ্রেমের আবেগে ভরা এই গানটি সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রিয় দেশাত্মবোধক গানে পরিণত হয়েছে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা জাতীয় নানা আয়োজনে আজও গানটি সমান আবেগ নিয়ে গাওয়া হয়।
তবে 'তবুও' শুধু 'বাংলাদেশ' গানের জন্যই স্মরণীয় নয়। 'মাকে বলিস', '১৯ কিংবা ২০', 'রাত জাগা পাখি', 'বহুদূরে'-সহ অ্যালবামের প্রায় প্রতিটি গানই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। প্রেম, দেশপ্রেম, জীবনসংগ্রাম ও মানবিক অনুভূতির অনন্য প্রকাশ এই অ্যালবামকে এলআরবির অন্যতম শক্তিশালী কাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রকাশের তিন দশকেরও বেশি সময় পরেও 'তবুও' বাংলা ব্যান্ডসংগীতের এক কালজয়ী মাইলফলক হিসেবে সমান জনপ্রিয়।
- ⭕️অ্যালবামের লাইন-আপ:
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• মিল্টন আকবর (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
মাকে বলিস | বাড়ি ফিরে বন্ধুরে তুই মাকে বলিস
তবুও- এলআরবি
🎯 ট্র্যাক লিস্ট: তবুও- এলআরবি
- তোমাকে চেয়েছি (কথা: আসিফ ইকবাল, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- রাত জাগা পাখি (কথা: অনিল দে, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- অন্ধ মেয়ে (কথা: জায়েদ আমিন, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- নষ্ট করেছে (কথা: জায়েদ আমিন, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- মাকে বলিস (কথা: লতিফুল ইসলাম শিবলী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- জ্ঞানের আঁচল (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- একজন জারজ সন্তান (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- ও দুঃখিনী আমার (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- বহুদূরে (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- বাংলাদেশ( তুমি প্রিয় কবিতা) (কথা: জায়েদ আমিন, কণ্ঠ: আইয়ুব বাচ্চু))
- আমি চাই (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
- আবারো এলোমেলো (কথা: সাবের হক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- ১৯ কিংবা কুড়ি (কথা: কাওসার আহমেদ চৌধুরী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
অ্যালবাম: ঘুমন্ত শহরে- ১৯৯৫
১৯৯৫ সালে প্রকাশিত 'ঘুমন্ত শহরে' এলআরবির ধারাবাহিক সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই অ্যালবামের শিরোনাম গান 'ঘুমন্ত শহরে' প্রকাশের পর থেকেই শ্রোতাদের হৃদয় জয় করে নেয়। গভীর কথামালা, আবেগঘন সুর এবং আইয়ুব বাচ্চুর অনন্য কণ্ঠ গানটিকে বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম স্মরণীয় সৃষ্টিতে পরিণত করেছে।
এই অ্যালবামটি এলআরবির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। কারণ এটি ছিল কিংবদন্তি ড্রামার মিল্টন আকবর-এর সঙ্গে ব্যান্ডের শেষ স্টুডিও অ্যালবাম। তাঁর শক্তিশালী ও স্বতন্ত্র ড্রামিং এলআরবির সাউন্ডকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে বসবাস শুরু করেন এবং ২০১৪ সালে সেখানে মৃত্যুবরণ করেন। বাংলা ব্যান্ডসংগীতে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অ্যালবামটিতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল ড্রামার রিয়াদ সারওয়ার-এর অংশগ্রহণ। তাঁর বাজনাও অ্যালবামের সামগ্রিক সাউন্ডে নতুন মাত্রা যোগ করে। সব মিলিয়ে 'ঘুমন্ত শহরে' শুধু একটি সফল অ্যালবামই নয়, বরং এলআরবির সংগীতযাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণেরও সাক্ষী।
- ⭕️অ্যালবামের লাইন-আপ:
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• মিল্টন আকবর (ড্রামস)/ রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
ঘুমন্ত শহরে- Ayub Bachchu's Best Music Video
ঘুমন্ত শহরে- এলআরবি
🎯 ট্র্যাক লিস্ট: ঘুমন্ত শহরে- এলআরবি
- ঘুমন্ত শহরে (কথা: এনজেল শফিক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- ভ্রান্ত পথিক (কথা: জায়েদ আমিন, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- সুখী ছেলে (কথা: এনজেল শফিক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- বেইলী রোড (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- বদলে গিয়েছে সময় (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- আমার আর কিছু নেই (কথা: লতিফুল ইসলাম শিবলী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- হায় স্বাধীনতা (কথা: বাপ্পী খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- যখন কখনো (কথা: এনজেল শফিক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- সময়ের স্রোতে (কথা: জায়েদ আমিন, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- মাঝরাতে কখনো (কথা: এনজেল শফিক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- মাত্র ১০ দিন (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
- রূপসী নগর (কথা: তানভীর মোর্শেদ খান, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
অ্যালবাম: স্বপ্ন- ১৯৯৬
১৯৯৬ সালে সাউন্ডটেক-এর ব্যানারে প্রকাশিত 'স্বপ্ন' ছিল এলআরবির ষষ্ঠ স্টুডিও অ্যালবাম। সংগীতের পাশাপাশি নান্দনিক উপস্থাপনাতেও অ্যালবামটি ছিল ব্যতিক্রমী। এর স্বপ্নময় প্রচ্ছদ ডিজাইন করেছিলেন নিয়াজ আহমেদ আংশু, যা অ্যালবামের নাম ও আবহের সঙ্গে দারুণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল।
গান নির্বাচন, কথা, সুর এবং সংগীতায়োজনে 'স্বপ্ন' ছিল এলআরবির অন্যতম পরিণত ও বৈচিত্র্যময় সৃষ্টি। অ্যালবামের 'রাতের তারা', 'চাঁদ মামা', 'সন্ন্যাসিনী' এবং 'এক জন্মহীন নক্ষত্র'—প্রতিটি গানই নিজস্ব বৈশিষ্ট্যে শ্রোতাদের মুগ্ধ করেছে। প্রেম, কল্পনা, জীবনবোধ এবং গভীর আবেগের অনন্য মিশেলে গানগুলো আজও বাংলা ব্যান্ডসংগীতের শ্রোতাদের কাছে সমানভাবে প্রিয়।
প্রকাশের পর থেকেই 'স্বপ্ন' সমালোচক ও শ্রোতা উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা অর্জন করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি এলআরবির অন্যতম সেরা অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বাংলা ব্যান্ডসংগীতের স্বর্ণালি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে আজও সমান জনপ্রিয়।
- ⭕️অ্যালবামের লাইন-আপ:
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
🎯 ট্র্যাক লিস্ট: স্বপ্ন- এলআরবি
- রাতের তারা (কথা: এনজেল শফিক, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- চাঁদ মামা (কথা: লতিফুল ইসলাম শিবলী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- কেঁদে কেঁদে যাব (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- সন্ন্যাসিনী (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: টুটুল)
- স্বপ্ন (১) চাই স্বপ্ন (কথা: আসিফ ইকবাল, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- স্বপ্ন (২) গল্প শেষে (কথা: নিয়াজ আহমেদ আংশু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- জন্মহীন নক্ষত্র (কথা: নিয়াজ আহমেদ আংশু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- দূরের তোমাকে (কথা: আসিফ ইকবাল, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- শুধু আমার প্রেম (কথা: আইয়ুব বাচ্চু, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- বাংকার (কথা: লতিফুল ইসলাম শিবলী, কণ্ঠ: টুটুল)
- হৃদয়ের ভগবান (কথা: বাপ্পী খান, কন্ঠ: আইয়ুব বাচ্চু)
- দুঃখিনী রাতে (কথা: মারুফ আহমেদ, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
এলআরকি প্রথম স্বর্ণযুগের সমাপ্তি
১৯৯১ থেকে ১৯৯৬ মাত্র ছয় বছরে আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড এলআরবি (LRB) বাংলা ব্যান্ডসংগীতকে উপহার দিয়েছে একের পর এক কালজয়ী অ্যালবাম ও অসংখ্য অমর গান। 'মাধবী', 'হকার', 'চল বদলে যাই', 'রূপালি গিটার', 'বাংলাদেশ', 'ঘুমন্ত শহরে', 'সন্ন্যাসিনী' এমন অসংখ্য গান আজও প্রজন্মের পর প্রজন্ম সমান আবেগে গেয়ে চলেছে। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু এই গানগুলোর আবেদন একটুও ম্লান হয়নি। এ কারণেই এলআরবি শুধু একটি ব্যান্ড নয়, বরং বাংলা সংগীতের ইতিহাসে এক অনন্য প্রতিষ্ঠান।
এই লেখায় আমরা তুলে ধরেছি এলআরবির ১৯৯১ থেকে ১৯৯৬ সালের প্রথম ছয়টি অ্যালবামের ইতিহাস, সৃষ্টির পটভূমি এবং সেই সময়ের সংগীতযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। তবে এলআরবির গল্প এখানেই শেষ নয়। দ্বিতীয় পর্বে থাকছে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রকাশিত এলআরবির পরবর্তী অ্যালবামগুলোর বিস্তারিত ইতিহাস, গানগুলোর পেছনের অজানা গল্প, ব্যান্ডের সদস্যদের পরিবর্তন, সংগীতচর্চার নতুন অধ্যায় এবং আরও অনেক স্মৃতি ও নস্টালজিয়া। তাই এলআরবির সংগীতভ্রমণের পরবর্তী অধ্যায়ে আমাদের সঙ্গে থাকুন।
