রাত ঘুম নেই আমার চোখেআছি জেগে এই চন্দ্রালোকেনীল জোছনায় তুমি কোথায়বুক ভরা শুধু দুখের ক্ষতবাউলের একতারার মত
নব্বইয়ের দশক ছিল বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অবিস্মরণীয় বিপ্লবের সময়। সেই বিপ্লবের দুই প্রধান সেনাপতি ছিলেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু (এলআরবি) ও নগর বাউল জেমস (ফিলিংস)। তৎকালীন সময়ে এই দুই কিংবদন্তি এবং তাদের ব্যান্ডের ভক্তদের মধ্যে যেমন ছিল তুমুল উন্মাদনা, সংগীতে ঠিক তেমনি ছিল এক সুস্থ প্রতিযোগিতা।
সেই উন্মাদনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল ১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত দুটি যৌথ অ্যালবাম স্ক্র-ড্রাইভার' এবং 'ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম' । একই ফিতায় এলআরবি ও ফিলিংস এর এই ঐতিহাসিক সংমিশ্রণ ছিল শ্রোতাদের জন্য এক পরম পাওয়া।
এই অ্যালবাম দুটি ছিল সেই সময়ের তারুণ্যের বিদ্রোহ, প্রেম আর রক মিউজিকের প্রতি এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজ তিন দশক পরেও নাম দুটি শুনলে শ্রোতাদের মনে স্মৃতির এক বিশাল ক্যানভাস ভেসে ওঠে। আজকের আয়োজনে থাকছে কালজয়ী এই অ্যালবাম দুটির বিস্তারিত ডিস্কোগ্রাফি।
অ্যালবাম ইল: প্রোফাস্ক্র-ড্রাইভার (১৯৯৬)
ব্যান্ড: এলআরবি ও ফিলিংস | প্রযোজনা: সাউন্ডটেক:
১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে এলআরবি ও ফিলিংস-এর প্রথম যৌথ অ্যালবাম ছিল 'স্ক্রু-ড্রাইভার' অ্যালবামটি। বাজারে আসার পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিংবদন্তি গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, অ্যাঞ্জেল শফিক ও দেহলভীর লেখা গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে সতেজ। অ্যালবামের আইয়ুব বাচ্চুর নিজের লেখা নীরবে গানটি দিয়েই প্রথমবারের মতো এলআরবি বিটিভিতে পারফর্ম করেছিল।
অ্যালবামের লাইন-আপ: স্ক্র-ড্রাইভার (এলআরবি)
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
- 🟨0️⃣1️⃣ নীরবে (কথা: আইয়ুব বাচ্চু)
দিশেহারা এই হৃদয় আমার বড় কস্ট পেয়েছে
বারেবারে এই আমায় শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে
সুখের আশা দিয়ে শুধু দুঃখ দিয়েছি।
- 🟨0️⃣2️⃣ বন্দি জেগে আছে (কথা: লতিফুল ইসলাম শিবলী)
জংধরা শেকলের শব্দে
পাথরের দেয়ালে কাঁপছে ছায়া
ঘুমন্ত পৃথিবীর শেষ চিৎকারে
গরাদের ফাঁক গলে
কঠিন দুচোখ মেলে
শুধু বন্দী জেগে আছে
- 🟨0️⃣3️⃣ কিছু চাইবো না (কথা: এনজেল শফিক)
তুমি ভালোবেসো, আমার ভালোবাসা
যখন কখনো আমি থাকবো না
দুঃখ নাহয় তুমি পেলে সীমাহীন
তবুও তুমি ভালোবেসো আমায়
জীবনের সেই প্রান্তে দাঁড়িয়ে
কান্না পেলে আর লুকাবো না
হারিয়ে যাবার সেই হাহাকারে
নতুন করে আর কিছু চাইবো না
- 🟨0️⃣4️⃣ জয়ন্ত ভালই থাকে (কথা: এনজেল শফিক)
জয়ন্ত নামে যাকে আমি চিনি
জয়ের বদলে পরাজিত একজন
সারাটি মন জুড়ে দুঃখের খেলা
গভীর রাত্রিতে শূন্য এক মন।
অনন্ত সময় কাটে দুঃসময়ে
তবুও জেন সে ভালই থাকে
কুয়াশা প্রহর সোনালী রোদে
অজানা কারণে সে ভালই থাকে।।
- 🟨0️⃣5️⃣ বেহিসেবি (কথা: এনজেল শফিক)
তারা ভরা আকাশের নিচে
হেটে চলেছি আজ একা
জীবনের শুরুতে জীবন ছিল
ভালবাসার এক জোয়ার ছিল
হঠাৎ কি জানি কি হয়ে গেল
হঠাৎ কি জানি কি হয়ে গেল
বেহিসেবি সবই হোল এলোমেলো
জয়ন্ত ভালই থাকে | জয়ন্ত নামে যাকে আমি চিনি
LRB |স্ক্র-ড্রাইভার-১৯৯৬
অ্যালবামের লাইন-আপ: স্ক্র-ড্রাইভার (ফিলিংস)
ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল/গিটার) •• আহসান এলাহী ফান্টি (ড্রামস) •• আলম আওরঙ্গজেব বাবু (বেস) •• আসাদুজ্জামান আসাদ (কি-বোর্ড)।
🎵 ট্র্যাক লিস্ট: স্ক্র-ড্রাইভা র(ফিলিংস)
- 🟩0️⃣1️⃣ বাংলার লাঠিয়াল (কথা: আসাদুল্লাহ দেহলভী)
পদ্মার বুকে দেখো ঝিকিমিকি করে ওঠে
ঝিকিমিকি করে ওঠে বালুচর
দেখো বুকের ভিতর চিতা হুংকার দিয়ে ওঠে
হুংকার দিয়ে ওঠে যদি আমার
বলে আজগর মাতবর কতবার ছেড়েছি ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল
- 🟩0️⃣2️⃣ যে পথে পথিক নেই (কথা: আসাদুল্লাহ দেহলভী)
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস জোছনা আর
একগ্লাস অন্ধকার হাতে।
- 🟩0️⃣3️⃣ মধ্যরাতের ডাকপিয়ন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
একা একা দাঁড়িয়ে থেকো স্বপ্নের বেলকনিতে
দুষ্টু বালকের মত হেসে খেলে রাত ঘুমালে
জ্বলে জ্বলে যখন ক্লান্ত হবে
রাজপথে নিঃসঙ্গ নিওন
তখন তোমার কাছে আনবে চিঠি
মধ্যরাতের ডাকপিয়ন ।
- 🟩0️⃣4️⃣ বেদুঈন (কথা: আসাদুল্লাহ দেহলভী)
বেদুঈন আমি এক, মরুপথের যাত্রী
আলেয়ার পিছে ডাক, মরীচিকায় ফিরে তাকাই...
ক্যাকটাসের কান্না শুনে, কেটে যায় রাত্রি আমার...
বেদুঈন আমি এক, মরুপথের যাত্রী
আলোর সঙ্গমে, ক্লান্ত বিকেলে.
মেঘহীন আকাশে, জ্বলন্ত সূর্যের
আলোর সঙ্গমে, ক্লান্ত বিকেলে
মেঘহীন আকাশে, জ্বলন্ত সূর্যের
দীর্ঘ চুম্বনে
- 🟩0️⃣5️⃣ ব্যাবিলন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
ব্যাবিলনের ব্যস্ত পথে হারিয়ে
ফেলেছি তোমার পায়ের নুপুর…
প্রাচীন সেই শহরের আঙিনা জুড়ে ছিল
মায়াবী দুপুর..
সোনালী নূপুর পেয়ে যখন তোমাকে
দিলাম..
বাংলার লাঠিয়াল | কথা: আসাদ উল্লাহ দেহলভী
ফিলিংস | স্ক্র- ড্রাইভার-১৯৯৬
অ্যালবাম প্রোফাইল: ক্যাপসুল ৫০০ এমজি (১৯৯৬)
ব্যান্ড: এলআরবি ও ফিলিংস | প্রযোজনা: সাউন্ডটেক:
'স্ক্র-ড্রাইভার' অ্যালবামের অভাবনীয় সাফল্যের পরপরই ১৯৯৬ সালে এই দুই কিংবদন্তি ব্যান্ড আবারও হাজির হয় তাদের দ্বিতীয় অ্যালবাম 'ক্যাপসুল ৫০০ এমজি' নিয়ে। ফলাফল হিসেবে দেশ কাঁপানো আরও একটি সফল এবং বাংলা ব্যান্ড ক্লাসিক অ্যালবাম পায় শ্রোতারা।
এই অ্যালবামগুলোর নামকরণের পেছনে সেই সময়ের একটি ভিন্ন ধাঁচের প্রচারণার কৌশল ছিল, যা তরুণ প্রজন্মকে দ্রুত আকর্ষণ করেছিল।
অ্যালবামের লাইন-আপ: ক্যাপসুল ৫০০ এমজি (এলআরবি)
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
নীল বেদনা | রাত ঘুম নেই আমার চোখে
এলআরবি | ক্যাপসুল ৫০০ এমজি -১৯৯৬
🎵 ট্র্যাক লিস্ট: ক্যাপসুল ৫০০ এমজি (এলআরবি)
- 🟩0️⃣1️⃣ হাসতে দেখ (কথা: লতিফুল ইসলাম শিবলী)
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নিরবতা।
বোঝে না কেউ তো চিনলো না
খোঁজে না আমার কি ব্যথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।
- 🟩0️⃣2️⃣ ফিরে ফিরে (কথা: এনজেল শফিক)
আমার কিছু গান হারিয়ে গেছে
স্মৃতির কোন এক আধার জগতে
দুঃখেরও ঝড়ে উড়ে চলে গেছে
নিশ্চুপ রাতে ভালোবাসা নিয়ে
- 🟩0️⃣3️⃣ আহা জীবন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
আমি তোমার দূরে থাকি,
কাছে আসবো বলে।
আমি তোমার কাছে আসিনা,
চলে যেতে হবে বলে।
তোমাকে ভালোবাসিনা,
তোমাকে হারাবার ভয়ে।
- 🟩0️⃣4️⃣ সাবধান (কথা: নি য়াজআহমেদ আংশু)
আবেগগুলো গুনে গুনে
যখন কারো খোঁজে আমি
আবেগগুলো খুচরো পয়সার মতো
শুধু জানান দেয় আছি আছি
উৎসবের আয়োজনে প্রাণহীন এই শহরে
কে যেন বিবেক হয়ে
- 🟩0️⃣5️⃣ নীল বেদনা (কথা: লতিফুল ইসলাম শিবলী)
রাত ঘুম নেই আমার চোখে
আছি জেগে এই চন্দ্রালোকে
নীল জোছনায় তুমি কোথায়
বুক ভরা শুধু দুখের ক্ষত
বাউলের একতারার মত
এই আমায় শুধু কাঁদায়
অ্যালবামের লাইন-আপ: ক্যাপসুল ৫০০ এমজি (ফিলিংস)
ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল/গিটার) •• আহসান এলাহী ফান্টি (ড্রামস) •• আলম আওরঙ্গজেব বাবু (বেস) •• আসাদুজ্জামান আসাদ (কি-বোর্ড)।
তোমার নিষিদ্ধ ইতিহাস-ফিলিংস
ক্যাপসুল ৫০০ এমজি-ফিলিংস-১৯৯৬
- 🟨0️⃣1️⃣ কতটা কষ্টে আছি (কথা: লতিফুল ইসলাম শিবলী)
কখনও কোন পথের মাঝে
দেখা হয়ে যায় যদি
জানতে চেওনা আমি কেমন আছি
আমাকে দেখে তুমি বুঝে নিও
কত কষ্টে আছি
- 🟨0️⃣2️⃣ দূরে আছি তাই (কথা: নুর-ই-আলম)
আমার কোনো দুঃখ নেই
বুকের মাঝে কষ্ট নেই!
দু'চোখ ভরা অশ্রু নেই
প্রাণে কোন গল্প নেই!
ছোট ছোট স্বপ্ন কিছু
আছে যার সংজ্ঞা নেই!!
দূরে আছো তাই তোমাকে
ভালোবাসি আমি যুগে যুগে।
- 🟨0️⃣3️⃣ যতটা পথ (কথা: লতিফুল ইসলাম শিবলী)
যতটা পথ তুমি চিনে রেখেছো
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে
ফেরাতে তুমি
- 🟨0️⃣4️⃣ হে পাগলি (কথা: আসাদুল্লাহ দেহলভী)
হে হে পাগলী
তুমিও কি মিথ্যেবাদী
কথা দিয়েও কথা রাখনি
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম
তোমাকে সত্য জেনে ভুলেছিলাম…
- 🟨0️⃣5️⃣ নিষিদ্ধ ইতিহাস (নিয়াজ আহমেদ আংশু)
তোমার নিষিদ্ধ ইতিহাস
বড় বেশি আড়াল খোঁজে
তোমার নিষিদ্ধ স্বপ্ন
নিষিদ্ধতার স্পর্শ পেতে চায়
বড় বেশি লাজুক সাজে
এই আমার চোখে...
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ‘স্ক্র-ড্রাইভার’ এবং ‘ক্যাপসুল ৫০০ এমজি’ দুটি অ্যালবামের নাম আইয়ুব বাচ্চু ও জেমসের সেই অপ্রতিদ্বন্দ্বী ও সৃষ্টিশীল বন্ধুত্বের এক উজ্জ্বল দলিল। ক্যাসেটের ফিতা থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ট্রিমিং তিন দশক পেরিয়েও এই গানগুলোর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
এই অ্যালবাম দুটি আমাদের মনে করিয়ে দেয় এক স্বর্ণালি সময়ের কথা, যখন সুর আর কথার জাদুতে বুঁদ হয়ে থাকতো পুরো তরুণ সমাজ। বাংলা রকের এই কালজয়ী উত্তরাধিকার চিরকাল শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে থাকবে।
