রোকযানা-খ্যাত সাহেদ: অপ্রকাশিত গল্প এবং একটি ব্যান্ড 'গাছ'
আমি আমার জীবনের সব গল্প বলতে রাজি আছি এই একটি গল্প ছাড়া। কারণ প্রত্যেকের নিজস্ব কিছু একটা থাকা দরকার।" --শেখ সাহেদ আলী (রোকযানা সম্পর্কে)
নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ও ব্যতিক্রমী নাম সাহেদ। পুরো নাম শেখ সাহেদ আলী হলেও শ্রোতাদের কাছে তিনি রোকযানা-খ্যাত সাহেদ নামেই বেশি পরিচিত। কেবল একজন ব্যান্ড শিল্পীই নন তাঁর পরিচয়ের ব্যাপ্তি বিশাল। তিনি একাধারে লেখক, আরজে, উপস্থাপক, অভিনেতা এবং একজন নিবিষ্ট বৃক্ষপ্রেমী। সংগীত জীবনের দীর্ঘ পথ পেরিয়ে তিনি গঠন করেছেন তাঁর নিজস্ব ব্যান্ড গাছ। সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত এই মানুষটি তাঁর দীর্ঘ ক্যারিয়ারে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তা হলো কে এই রোকযানা? এর পিছনের গল্প ঐরকম ভাবে বলেননি। যেভাবে আমরা জানতে পেড়েছিলাম গুরু আজম খানের পাপড়ি কেন বোঝেনা গানের পিছনের গল্প ।তাই সাহেদের এই রোকযানার গল্পটিও আজও অমীমাংসিত। গুরু আজম খানের সঙ্গে তাঁর যেমন হৃদ্যতা ছিল। ঠিক তেমনি ঢাকা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির প্রত্যেকের সঙ্গেই তাঁর এক আত্মার সম্পর্ক। ২০২০ সালের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন প্রচারবিমুখ এই শিল্পী। তিনি এখন সুস্থ এবং খুব শীঘ্রই তাঁর একটি ডাবল অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে যার নাম সম্ভবত ‘মালেকা রোকযানা’। এ পর্যন্ত তাঁর পাঁচটি একক ও একটি ব্যান্ড অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রতিটি গানের কথা ও সুর তাঁর নিজের। যেখানে সহজ ও প্রাঞ্জল শব্দে ফুটে উঠে নাগরিক জীবনের নানা উপলব্ধি। আজ থাকছে এই গুণী শিল্পীর প্রকাশিত অ্যালবামের আদ্যোপান্ত।
🎵 সাহেদ – প্রভু
শেখ সাহেদ আলীর প্রথম অ্যালবাম প্রভু। সারগামের ব্যানারে ১৯৯১ সালে প্রকাশিত হয়।
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: প্রভু
- প্রকাশকাল: ১৯৯১
- রেকর্ড লেবেল: সারগাম।
- কথা ও সুর : সাহেদ আলী
- মোট গান: ১২ টি
🎧 ট্রাক লিস্ট
- ১.প্রতিবাদ • ২. বিংশ শতাব্দী • ৩. মন চায় • ৪. ছোট ভৃত্য • ৫. প্রভু • ৬. উপলদ্ধি • ৭. সময় • ৮. দুর্ভিক্ষের প্রতীক • ৯. স্বাধীনতা • ১০. স্বাধীনতা • ১১. খোল চুল • ১২. আমরা সবাই আমি।
🎵 সাহেদ – চিলেকোঠা
শেখ সাহেদ আলীর দ্বিতীয় অ্যালবাম চিলেকোঠা প্রকাশিত হয় ১৯৯৬ সালে। গল্পের মত গান গুলো। গানকে গল্পেও সাজানো যায়। রাজকন্যা, ক্রীতদাস এবং আমি গানটায় একুশ দিনে সময় নেয়া। প্রতিভা বিক্রী হচ্ছে গানে অসহায় কবির বর্ণনায় বছরে দশ কোটি টাকার রবীন্দ্রনাথ বিক্রি হচ্ছে । প্যান্ডুলাম গানটা পুরোটাই নস্টালজিয়া।
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: চিলেকোঠা
- প্রকাশকাল: ১৯৯৬
- রেকর্ড লেবেল: সংগীতা
- মোট গান: ১২ টি
- সংগীত : ফোয়াদ নাসের বাবু
- কথা ও সুর : সাহেদ আলী
- আলোকচিত্র: ইমতিয়াজ আলম বেগ
- সংগীত মিশ্রণ: আজম বাবু ও গুড্ডু
- রেকর্ডিং স্টুডিও: অডিও আর্ট
- ধন্যবাদ: যারা প্রাপ্য
🎸 যারা বাজিয়েছেন
- আইয়ুব বাচ্চু (প্রয়াত) -- ফোয়াদ নাসের বাবু -- পিয়ারু খান -- লাবু রহমান -- সুমন -- এবং সাহেদ।
🎧 ট্রাক লিস্ট
- ১.মানুষ • ২. রাজকন্যা, ক্রীতদাস এবং আমি • ৩. নীরব অভিমান • ৪. পেনডুলাম • ৫. প্রতিভা বিক্রী হচ্ছে • ৬. অস্ত্র এবং সাহস • ৭. নাগরিক • ৮. নিশ্চুপ পূর্ব দিগন্ত • ৯. স্বপ্নের কাছে বন্দি • ১০. মনে কি পড়ে • ১১. নীল চোখ • ১২. একাকার।
🎵 সাহেদ – গান নেবেন গান
“সুদিনের অপেক্ষায়
আমার মা
চলে গেলেন
অপেক্ষায় রইলো
আমার জন্ম ভূমি..”
শেখ সাহেদ আলীর গান নেবেন গানের উৎসর্গে লেখা বলা যায়। গান নেবেন গান তাঁর সবচেয়ে জনপ্রিয় অ্যালবাম বলা যায়। এই অ্যালবামে ছিল তাঁর বিখ্যাত রোকযানা গানটি। হাসি আর গানে সাহেদ রোকযানার প্রেম চলছে চটিয়ে, ১৯৭৫ ব্যর্থ ভালবাসা সমস্যা আছে তোমার নাম বলতে পারবো না। আমার ব্যক্তিগত প্রিয় ছিল ক্রিকেট আর নাচরে বন্ধু গানটা। ক্রিকেট গানটা বাংলাদেশ ক্রিকেটের এক মহাকাব্য। ১৯৯৭ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া। আর স্বাধীনতার পর থেকে ক্রিকেটের সাথে সংশ্লিস্ট চমৎকার একটা গান। নাচরে বন্ধু আনন্দের গান। ঈশান কোনে কেটে গেছে মেঘ নাচরে বন্ধু খুশির উৎসবে। এই গানটার সাথে আমার বন্ধুদের একটা স্মৃতি আছে। যে বছর অ্যালবামটি বের হয় আমাদের এসএসসির রেজাল্ট পাবলিস্ট হয়। আমরা ছিলাম জিপিএ পাওয়া প্রথম ব্যাচ। সবাই খুব একটু চিন্তিত ছিলাম। স্বাভাবিক ভাবেই আমরা এবং আমাদের স্কুল ভাল রেজাল্ট করলাম। ডিনারের পর কয়েকজন বন্ধু ছাদে গিয়ে বসলাম। আমাদের মাঝে যে ছিল আকারে সবচেয়ে ছোট খাটো এবং স্কুল সময় থেকেই চোখে চশমা। যা নিচে থেকে সিডি প্লেয়ারটা নিয়ে আয়। একটা গান শোনাবো তোরাও সবাই নাচবি। ভাইয়ার রুম থেকে নিয়ে আসলাম। তখনতো সাহেদ নামে কোন শিল্পী চিনি না। আমাদের জগৎ তখন জেমস আইয়ূব বাচ্চু ময়। রিমোটটা নিয়ে আট নাম্বার ট্রাকটা প্লে করলো। ইন্ট্রোরপর যখন গানের কথা গুলো আসলো আর সবাই প্রথমে দিলাম চিৎকার তারপর নাচ। হেই ধেই তাতাক তাতাক তাক ধাই ধাই ধাই ধেই তাতাক তাতাক তাক ধাই বন্ধু নাচ, হেই নাচরে বন্ধু নাচরে বন্ধু নাচরে বন্ধু নাচ।
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: গান নেবেন গান
- প্রকাশকাল: ২০০১
- রেকর্ড লেবেল: একতার
- মোট গান: ১২ টি
- সংগীত : ফোয়াদ নাসের বাবু, ফয়সাল সিদ্দীকি বগি, ্আইয়ুব বাচ্চু (প্রয়াত), রুনা সোলডেন ও সাহেদ।
- কথা ও সুর : শেখ সাহেদ আলী (রঙ্গীলা মন-এর কথা কবি আবুল হাসানের ঘৃনা কবিতা, সাহেদ ও মৈমনসিংহ গীতিকা)।
- কভার কনসেপ্ট ও নামকরণ: সাহেদ
- ফটোগ্রাফি: আবির (সামনে ও ভেতরে), মঈন (পেছনে)
- ডিজাইন ও গ্রাফিক্স: সিদ্দিকুর রহমা।
- শব্দ মিশ্রণ: মাসুদুল হাসান।
- শব্দ গ্রহণ: মাসুদুল হাসান, অনি।
- রেকর্ডিং স্টুডিও: আর্ট অফ নয়েজ।
- স্পন্সর: Nescafe
গিটার সেকশন-
বেস: বগি, মোটো, আইয়ুব বাচ্চু (প্রয়াত), ফোয়াদ নাসের বাবু, বিজু।
- রিদম গিটার:
বেস: বগি, মোটো, আইয়ুব বাচ্চু (প্রয়াত), ফোয়াদ নাসের বাবু, বিজু।
- রিদম গিটার:
আইয়ুব বাচ্চু (প্রয়াত), ফোয়াদ নাসের বাবু, কমল, ফুয়াদ ইবনে রাব্বি, বগি, সাহেদ।
-লিড গিটার:
-লিড গিটার:
আইয়ুব বাচ্চু (প্রয়াত), কমল, ফুয়াদ ইবনে রাব্বি, রেজা, সাহেদ।
রিদম সেকশন
ড্রামস: পিলু, টিপু, জুয়েল, তূর্য।
রিদম সেকশন
ড্রামস: পিলু, টিপু, জুয়েল, তূর্য।
তবলা: মিলন ভট্টাচার্য।
পারকাশন: মিলন ভট্টাচার্য, টিপু, সাহেদ।
উইন্ড সেকশন
বাঁশি: মুনির, প্যাবলো।
ট্র্যাপপ্যাড:স্টিগ স্পেরেভিক।
স্যাক্সোফোন : রুনা সোলডেন।
হারমোনিকা: মুন্না।
ওরিয়েন্টাল সেকশন
বেহালা: সুনীল।
সেতার: ফিরোজ।
সারেঙ্গী: একরাম।
রীড সেকশন
সিন্থেসাইজার: ফোয়াদ নাসের বাবু, প্যাবলো।
অ্যাকোডিয়ান : লাকি আখান্দ।
কয়ের সেকশন
ব্যাক ভোকাল: বগি, ইমরান, নকিব খান, শাকিব,রাসেল।
শিস: সাহেদ।
🎧 ট্রাক লিস্ট
- ১.রোকযানা • ২. একলা চলোরে • ৩. যমুনার কুলে • ৪. গান হোক • ৫. রঙ্গীলা মন আমার • ৬. রাষ্ট্র প্রধান • ক্রিকেট • ৮. নাচরে বন্ধু • ৯. রক্ত জবা • ১০. সুদিন • ১১. রোকযানা • ১২. গান নেবেন গান।
🎵 সাহেদ – ক্লাশ রুমে বসে শেখা
গান নেবেন গান অ্যালবামের পর ২০০৬ আসে শেখ সাহেদ আলীর চতুর্থ অ্যালবাম ক্লাশ রুমে বসে শেখা। অসাধারন একটা অ্যালবাম এবং জনপ্রিয়তা পেয়েছিল সমান। সুন্দরী গানটা ছিল মজার সুন্দরী তুই জলদি আয় ক্ষুধায় প্রান যায়। আর হট ফেভারিট ছিল খোলা চুল গানটা। প্রেম যায় যায় হয়ে যায়। এই দুইটা অ্যালবামের সিডি এখন আমার সংগ্রহে রয়েছে। পেপারবোর্ডের কাভার ছিল ক্লাশ রুম শেখা অ্যালবামটা।
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: ক্লাশ রুমে বসে শেখা
- প্রকাশকাল: ২০০৬
- রেকর্ড লেবেল: অগ্নিবীণা
- মোট গান: ১০ টি
- কথা, সুর ও সংগীত : শেখ সাহেদ আলী
- কভার কনসেপ্ট ও নামকরণ: সাহেদ
- ফটোগ্রাফি: প্রচ্ছদ ছবি- সজীব, ইরেশ জাকের ও মঈন।
- ডিজাইন ও গ্রাফিক্স: সিদ্দিকুর রহমা।
- শব্দ মিশ্রণ: মাসুদুল হাসান।
- শব্দ গ্রহণ: বুনো (বাংলা),রিংকু (আজব)
- রেকর্ডিং স্টুডিও: আর্ট অফ নয়েজ।
- স্টুডিও ক্র : জাকির
- ধন্যবাদ: কাকে দিলাম আর কাকে দিলাম না, থাক, নাইবা হল সে বিতর্ক।
- উৎসর্গ : যাঁরা সৎভাবে উপার্জিত অর্থে অ্যালবামটি কিনেছেন..।
- বুনো (বাংলা) : বেইজ গিটার, লিড গিটার, ব্যাঞ্জো, কি-বোর্ড, পার্শ্বকন্ঠ।
- আশিক (সোলস): ড্রামস।
- মিলন ভট্টাচার্য : পারকাসন।
- টিপু (ওয়ারফেইজ) : পারকাসন।
- নজরুল : পারকাসন।
- বালাম : রিদম গিটার, লিড গিটার, কাউন্টার গিটার।
- হায়দার : রিদম গিটার, লিড গিটার, কাউন্টার গিটার, হারমোনিকা।
- তমাল : রিদম গিটার, লিড গিটার।
- ফারহান (ক্রিপটিক ফেইস) : রিদম গিটার, লিড গিটার।
- আকিল : বেইজ গিটার।
- তানিম (রেনেসাঁ) : বেইজ গিটার।
- শামস (ওয়ারফেইজ) : কি-বোর্ড।
- সাকিব: কি-বোর্ড।
- লাকী আখন্দ (হ্যাপী টার্চ) : অ্যাকর্ডিয়ান।
- মুন্না (রেনেসাঁ) : হারমোনিকা।
- অ্যান্ড্রু মরিস : স্যাক্সোফোন।
- অর্নব (বাংলা) : এসরাজ।
🎧 ট্রাক লিস্ট
- ১.সুন্দরী • ২. খোলা চুল • ৩. ঝুমপাক ঝাক্কাস • ৪. আমার চিন্তা কথা বলে • ৫.বন্ধুর রঙ • ৬. তুমি আমার • আমার একটা বউ দরকার • ৮. পাগল ছাড়া দুনিয়া • ৯. সুন্দরী-২ • ১০. ক্নাশ রুমে বসে শেখা (স্টুডিও লাইভ ।
🎵 সাহেদ – উট পাখির ডিম
মজার প্রায় পাঁচ বছর বিরতিতে অ্যালবাম প্রকাশ করতেন। ক্লাশ রুমে বসে শেখা অ্যালবামের পর আসে উট পাখির ডিম। চ্যাক চ্যাকাক গানটা প্রিয় এবং জনপ্রিয়তা শীর্ষে ছিল। অ্যালবামটা যেহেতু আমার সংগ্রহে নাই আর অ্যালবামটা ঐ সময় কেনা হয় নাই। এর সাথে জড়িত তথ
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: উট পাখির ডিম
- প্রকাশকাল: ২০১২
- রেকর্ড লেবেল: অগ্নিবীণা
- মোট গান: ১০ টি
- কথা, সুর ও সংগীত : শেখ সাহেদ আলী
🎧 ট্রাক লিস্ট
- ১.ন্যাংটো ছেলে • ২. চ্যাক চ্যাকাক • ৩. উট পাখির ডিম • ৪. আমাদের যোগাযোগ • ৫সবাই বলে বড় হরে বোকা • ৬. তারে আমি চোখে দেখিনি ২০১২ • হিটটা হওয়া ভীষণ জরুরী • ৮. বাংলা গান • ৯. চলার পথে জীবন • ১০. সত্যের সাথে হয়েছে দেখা ।
🎵 গাছ ব্যান্ড সাহেদ – গাছের এর কান্ড
ব্যান্ডের প্রতি এক নিগূঢ় টান থাকলেও তিনি বারবার পড়েছেন ব্যান্ড ভাগ্য বিড়ম্বনায়। তিনি আক্ষেপ করে নিজেই এক সাক্ষাতকারে বলেছেন, তাঁর ব্যান্ড ভাগ্য ভালো না। একটা করে ব্যান্ড গোছাই আর মেম্বারদের নিয়ে যায় অন্য ব্যান্ড। যদিও তিনি একে ইতিবাচক মনে করেছেন সব সময়। তাঁর সাথে কাজ শুরু করে পরবর্তীতে দেশের নামিদামি ব্যান্ডে থিতু হওয়া মিউজিশিয়ানদের তালিকা বেশ দীর্ঘ:- মাইলসের ড্রামার তূর্য ছয়টি গান রেকর্ড করার পর চলে যান।
- বেজ গিটারিস্ট বিজু যুক্ত হয়েছিলেন তাঁর সাথে, যাঁকে পরবর্তীতে নিয়ে নেয় ওয়ারফেজ।
- ব্যান্ডের রাসেল যুক্ত হন উইনিং-এ।
- এমনকি জনপ্রিয় শিল্পী হায়দার হোসেনের সাথেও ব্যান্ড গড়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু অ্যালবাম হিট করার পর তিনিও আর ফেরেননি।
📀 অ্যালবাম তথ্য
- অ্যালবামের নাম: গাছ এর কান্ড
- ব্যান্ড:গাছ
- প্রকাশকাল: ২০১৫
- রেকর্ড লেবেল: অগ্নিবীণা
- মোট গান: ১০ টি
- কথা, সুর ও সংগীত : শেখ সাহেদ আলী
🎸 লাইন-আপ
- সাহেদ : ভোকাল/ গিটার
- রেজা: গিটার
- পান্ডু: গিটার
- আকিল: বেস
- শুভ: ড্রামস
- রাহিন: সেক্সোফোন
🎧 ট্রাক লিস্ট
- ১.এক কাছে দুজনে • ২. বনলতা সেন • ৩. দাদা দাদা দাদা • ৪. হাওয়াই মিঠাই • ৫. আমি কোন পথে যে চলি • ৬. বেশ্যাই প্রেমি •৭. ভুল • ৮. প্রেম আসবেই • ৯. জমি না হোক বিক্রয়যোগ্য পণ্য • ১০. আমার আল্লাহ আল্লাহ নাম ।
🎵 সাহেদ – মিক্সড অ্যালবাম
🎧 ট্রাক লিস্ট
🟨1️⃣ একজন পরিচিত লোক :কথা: সাহেদ / অ্যালবাম: ঝড় (১৯৯৩)🟨2️⃣ ও মাইয়া :কথা: সাহেদ / অ্যালবাম: একতারে নয়া পুরান (২০০৩) / কন্ঠ: সাহেদ ও লুবনা
✍️ সাহেদ- প্রকাশিত বইয়ের তালিকা:
- আত্মজীবনী লেখা যায় না, প্রকাশনী: স্টুডেন্ট ওয়েজ, প্রথম প্রকাশ: ২০১৬।
- মালেকা রোকযানা অ্যালবামের গল্প, প্রকাশনী: স্টুডেন্ট ওয়েজ, প্রথম প্রকাশ: ২০১৭।
- হাতে লেখা বই, প্রকাশনী: স্টুডেন্ট ওয়েজ, প্রথম প্রকাশ: ২০১৯।
তাঁর সুরের সহজতা আর লিরিকের গভীরতা আমাদের নাগরিক জীবনের ক্লান্তি ভুলিয়ে দেয়। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর আসন্ন নতুন অ্যালবামের অপেক্ষায় শেষ হল আজকের আয়োজন। সাহেদ এবং তাঁর ‘গাছ’ এভাবেই গানের ছায়ায় বেঁচে থাকুক যুগ যুগান্তর।
রোকযানা -সাহেদ ও আইয়ুব বাচ্চু
নব্বই দশকের নস্টালজিয়া জাগানিয়া সেই বিখ্যাত গান "রোকযানা"।
