সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়দুঃখ-সুখের নদীর জলে ডুবায় আবার ভাসায়সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়পাই না তারে, খুঁজি যারে, সে আছে অন্তরে
ফেরদৌস নাহার সৃজনশীলতার নানা শাখায় বিচরণ। কবি, গদ্যকার, চিত্রশিল্পী এবং গীতিকার। রাজধানী ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা এই সৃষ্টিশীল মানুষটি নিজেকে কোনো নির্দিষ্ট জেলার গণ্ডিতে আবদ্ধ করেন না, পুরো বাংলাদেশকেই নিজের ঠিকানা বলে মনে করেন।
কবিতার জগতে ফেরদৌস নাহারের পদচারণা গভীর। এ পর্যন্ত তাঁর ১৫টি কবিতা ও ৩টি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। তাঁর কবিতার ইংরেজি অনুবাদে খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক কাব্যগ্রন্থও প্রকাশিত হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের অসংখ্য যৌথ সংকলনে তাঁর কবিতা স্থান করে নিয়েছে।
তাঁর আরেকটি সুবিশাল পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস এর ইতিহাসের অন্যতম সেরা এবং শ্রোতাপ্রিয় গানগুলোর রচয়িতা। প্রেম, বিচ্ছেদ, স্বপ্ন, অপেক্ষা ও জীবনের নানা অনুভূতিকে সহজ অথচ কাব্যিক ভাষায় প্রকাশ করার অসাধারণ ক্ষমতা তাঁকে বাংলা ব্যান্ডের জগতে একটি স্বতন্ত্র অবস্থান এনে দিয়েছে।
তাঁর গানগুলো শুধু সুরের মূর্ছনা ছিল না ছিল একেকটি নিখুঁত কবিতা। যা শাফিন আহমেদের কণ্ঠে প্রাণ পেয়েছিল। আজ থাকছে গীতিকবি ফেরদৌস নাহারের লেখা মাইলস ব্যান্ডের জনপ্রিয় গানগুলো।
গীতিকবি ফেরদৌস নাহারের কালজয়ী গানের তালিকা:
- সে কোন দরদিয়া
- প্রথম প্রেমের মত
- পাহাড়ী মেয়ে
- ভালোবেসোনা
- প্রেমের আগুন
- অনাবিল বিশ্বাসে
- হয়নি বলা
- প্রথম চিঠি
- আয়না ভেঙে যায়
সে কোন দরদিয়া
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: প্রতিশ্রুতি-১৯৯১
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ-সুখের নদীর জলে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাই না তারে খুঁজি যারে সে আছে অন্তরে
ঝড়ের রাতে আপন হয়ে আসে আমার বুকে
চাঁদের আলোয় জোয়ার আনে ভালোবাসার সুখে
আমার দরদিয়া এমন মধুর চেয়ে থাকি চোখে
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ-সুখের নদীর জলে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাই না তারে খুঁজি যারে সে আছে অন্তরে
বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে
চাই যখন পাই না তখন খুঁজে ফিরি তারে
আমার দরদিয়া এমন নিঠুর দেখে না তাকিয়ে
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
দুঃখ-সুখের নদীর জলে ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়
পাই না তারে, খুঁজি যারে, সে আছে অন্তরে
প্রথম প্রেমের মত
- কথা: ফেরদৌস নাহার
- ব্যান্ড মাইলস
- অ্যালবাম: প্রতিশ্রুতি-১৯৯১
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
কত পথ-প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনি তো আজও তোমায়
সেই পথচলা শেষ হলে
কাছে এসে যেয়ো বলে
এই তো আমি এই তো আমি
প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
তোমারই আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি
ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে দিলাম তুলে
প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে
পাহাড়ী মেয়ে
- কথা: ফেরদৌস নাহার
- ব্যান্ড: মাইলস
- অ্যালবাম: প্রত্যাশা-১১৯৩
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
সাজানো চোখের মাঝে সবুজ বনানী তাতে
ছায়া ফেলে এই জল ঝর্ণা
অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা
থেকে থেকে শুধু যন্ত্রণা
পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না
বাতাস আকুল হলে জলের ছন্দ নিয়ে
পাহাড়ি মেয়ে সে তো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলো না
পাথুরে নদীর জলে পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু-মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো, বলা যায় না
ভালোবেসোনা
- কথা: ফেরদৌস নাহার
- ব্যান্ড: মাইলস
- অ্যালবাম: প্রত্যাশা-১১৯৩
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
খুঁজে বেড়াও যারে তারে পাবে না রে
সেই স্বপ্নটা ঝরে যাবে
সেই স্বপ্নটা ঝরে যাবে বাসাটাও ভেঙে যাবে
এ খেলা খেলো না না না
এ খেলা খেলো না
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
চলে গেলে তুমি বলে যেও না
ঠিকানা লিখে রেখো না
ওই ভালোবাসার দেশে
কেউ ফেরে না হেসে হেসে
কথাগুলো শুধু কথা না না
শুধুই যে কথা
ভালোবাসো যারে
তারে পাবে না রে
ঘুমের দু'চোখ ছুঁয়ে
যে যাবার, চলে যাবে
মিছেমিছি ভালোবেসো না
প্রেমের আগুন
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: প্রত্যয়-১৯৯৬
- ব্যান্ড: মাইলস
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
চলেছি অচেনা কোন চলার পথে
পিছনে ফেলে সব স্মৃতির পাতা
এ জীবন ফুলতোলা রুমাল তো নয়
সবুজ পাতা তো ঝরে যায়
প্রিয় সব মুখ মনে পড়ে বারবার
ভুলে যাওয়া সহজ তো নয়
ফেলে আসা প্রেমেরা আন্ মনা ডেকে যায়
একে একে সকলেই ফিরে ফিরে যায়
জ্বালো জ্বালো প্রেমের আগুন জ্বালো
খুলে দাও সব জানালা
আলো চাই আমি প্রেম চাই যেন
ভরে যায় সব শুন্যতা
চলেছি অচেনা কোন চলার পথে
পিছনে ফেলে সব সৃতির পাতা
অনেক আশায় চাওয়া প্রথম প্রণয়
জাগিয়েছে কত রাত প্রবল ব্যথায়
এসেছে অনেক মুখ এই জীবনে
হারিয়ে গিয়েছে তারা হাজার ভীড়ে
কত দেখা ছলনা হিসেবে তা মেলেনা
ছিল যে সব অধিকার মুছে একাকার
জ্বালো জ্বালো প্রেমের আগুন জ্বালো
খুলে দাও সব জানালা
আলো চাই আমি প্রেম চাই যেন
ভরে যায় সব শুন্যতা
অনাবিল বিশ্বাসে
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: প্রত্যয়-১৯৯৬
- ব্যান্ড: মাইলস
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
শুভেচ্ছা তোমাকে সমুদ্র সূর্যোদয়
কি যাদু করেছে সমুদ্র সূর্যোদয়
প্রেম দিলে নতুন করে সেই তুমি
আমাকে প্রেম দিলে নীল ব্যথা ভরা এই বুকে
যেইভাবে নীল ঢেউ আমায় টানে কাছে
এই ভোর ডেকে যায়
এই অনাবিল বিশ্বাসে
খুজে পাই প্রেরনা নিঃশ্বাসে
জ্বেলেছি হৃদয়ে যেই আলো
নিবভে না কোন ঝড়ে সেই আলো
বসে আছি সেই পথে একা
ফিরেছে নীড়ে নীড়হারা পাখী
হারিয়েছি নীড় নীলান্তরে
হৃদয় তুমি ছুয়ে কবিতার তরে
চুপি চুপি সেই নাম ধরে ডাকে
পেয়েছি আমি সেই অচেনার দেখা
বাতাস ভেঙ্গে এলো নতুন ঠিকানা
তোমায় প্রান রূপকথা
কেউ জানলো না কেউ জানবে না
আজ হৃদয় জুড়ে নতুন
ঝড়ের বাতাস
এই অনাবিল বিশ্বাসে
খুজে পাই প্রেরনা নিঃশ্বাসে
জ্বেলেছি হৃদয়ে যেই আলো
নিবভে না কোন ঝড়ে সেই আলো
হয়নি বলা
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: তোমাকে-১৯৯৭
- শিল্পী: শাফিন আহমেদ
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
এখন কিছু কথা হয়নি বলা
শ্রান্ত দুটি চোখে ব্যাথারই ধারা
এখনো আনমনে
রাতের কানে কানে
স্বপ্ন গড়া
ফেলে যা এসেছি ধু ধু বালুচর
মিছেই তা ধরে শুধু সেধেছি খেলাঘর
একাকি ফুলবনে আজিও নিরজনে
ঝরেছে আঁখি লোর
এখন কিছু কথা হয়নি বলা
শ্রান্ত দুটি চোখে ব্যাথারই ধারা
এখনো আনমনে
রাতের কানে কানে
স্বপ্ন গড়া
মেঘের বুক থেকে ব্যাথারা একে একে
বৃষ্টি ধারা হয়ে কখনো গেছে ডেকে
সে কথা শ্রাবনে বিমনা গগণে
আঁধারে আছে ঢেকে
এখন কিছু কথা হয়নি বলা
শ্রান্ত দুটি চোখে ব্যাথারই ধারা
এখনো আনমনে
রাতের কানে কানে
স্বপ্ন গড়া
প্রথম চিঠি
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: তোমাকে-১৯৯৭
- শিল্পী: শাফিন আহমেদ
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
ভালোবেসে লিখেছিলো প্রথম চিঠি
তোমাকে আমি ভালোবাসি
সেই থেকে ভালোবাসা বুঝতে শুরু
এখন মেয়েটি কাঁদে আর
ছেলেটি হাসে
সবুজ বনানন্তরে যেখানে পাখিরা এসে
বাসা বাধে গান গায় গভীর সুখে
সেখানে গিয়েছিলো মেয়েটি ভেসে
পাখি গুলো উড়ে গেছে দূরে দূরে
এখন মেয়েটি কাঁদে আর
ছেলেটি হাসে
সময়ের পাতা থেকে টুপটাপ ঝরে পড়ে
সোনালী সবুজ সব প্রহর গুলো
ঐ দূর মেঠো পথে উড়িয়ে আছলটি
যায় চলে যায় উদাস পথে
এখন মেয়েটি কাঁদে আর
ছেলেটি হাসে
আয়না ভেঙ্গে যায়
- কথা: ফেরদৌস নাহার
- অ্যালবাম: তোমাকে-১৯৯৭
- শিল্পী: শাফিন আহমেদ
- সুর: শাফিন আহমেদ
- কন্ঠ: শাফিন আহমেদ
নদীর জলে চেয়ে
চেয়ে থেকে নিজেকে বলি
সময় কেটে যায়
এ কোন অচেনা আমি
সুখ নাই
সুখের বিহীন ক্ষয়ে যাই
নিজেরে দেখে আর
নিজেই চিনতে পারি না হায়
আয়না ভেঙ্গে যায়
সাত রঙা আঁচলে
কি যে ছলনায়
বেঁধে রাখা কুয়াশায়
হারানো দিন চির অচিন
স্বপ্ন ক্ষয়ে ক্ষয়ে যায়
আয়না ভেঙ্গে যায়
ফেলে আসা কৈশোর
যেন এক খেলা ঘর
ডাহুক ডাকা দুপুরে
আজ মনে পড়ে
আজ পিছু ডাকে
ঘুম নাই ও সাথী রে সাথী
ও সাথী আজ কোথায়
স্মৃতির গন্ধটায় তোমাকেই ফিরে পাই
হাত দুটি ডেকে ডেকে যায়
আয়না ভেঙ্গে যায়
ফেরদৌস নাহার একজন কবি এবং তিনি বাংলা ব্যান্ড সংগীতের এক নীরব অথচ গুরুত্বপূর্ণ কারিগর। মাইলসের জন্য লেখা তাঁর গানগুলো প্রেম, বেদনা, স্বপ্ন ও স্মৃতির এমন এক কাব্যিক জগৎ তৈরি করেছে, যা আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে অনুরণিত হয়।
সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক গান হারিয়ে গেলেও তাঁর লেখা সেসব চিরসবুজ গান এখনো নতুন প্রজন্মকে স্পর্শ করে। বাংলা সংগীতের ইতিহাসে মাইলসের সাফল্যের আলোচনায় তাই গীতিকবি ফেরদৌস নাহারের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
