এলআরবি ও ফিলিংস-এর স্ক্র-ড্রাইভার ও ক্যাপসুল ৫০০ এমজি
নব্বইয়ের দশক ছিল বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক অবিস্মরণীয় বিপ্লবের সময়। সেই বিপ্লবের দুই প্রধান সেনাপতি ছিলেন গিটার জাদুকর আইয়ুব বাচ্চু (এলআরবি) ও নগর বাউল জেমস (ফিলিংস)। তৎকালীন সময়ে এই দুই কিংবদন্তি এবং তাদের ব্যান্ডের ভক্তদের মধ্যে যেমন ছিল তুমুল উন্মাদনা, সংগীতে ঠিক তেমনি ছিল এক সুস্থ প্রতিযোগিতা। সেই উন্মাদনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল ১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত দুটি যৌথ অ্যালবাম স্ক্র-ড্রাইভার' এবং 'ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম' । একই ফিতায় এলআরবি ও ফিলিংস এর এই ঐতিহাসিক সংমিশ্রণ ছিল শ্রোতাদের জন্য এক পরম পাওয়া। এই অ্যালবাম দুটি ছিল সেই সময়ের তারুণ্যের বিদ্রোহ, প্রেম আর রক মিউজিকের প্রতি এক গভীর আবেগের বহিঃপ্রকাশ। আজ তিন দশক পরেও নাম দুটি শুনলে শ্রোতাদের মনে স্মৃতির এক বিশাল ক্যানভাস ভেসে ওঠে। আজকের আয়োজনে থাকছে কালজয়ী এই অ্যালবাম দুটির বিস্তারিত ডিস্কোগ্রাফি।
অ্যালবাম প্রোফাইল: স্ক্র-ড্রাইভার (১৯৯৬)
ব্যান্ড: এলআরবি ও ফিলিংস | প্রযোজনা: সাউন্ডটেক:
১৯৯৬ সালে সাউন্ডটেকের ব্যানারে এলআরবি ও ফিলিংস-এর প্রথম যৌথ অ্যালবাম ছিল 'স্ক্রু-ড্রাইভার' অ্যালবামটি। বাজারে আসার পর এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কিংবদন্তি গীতিকবি লতিফুল ইসলাম শিবলী, অ্যাঞ্জেল শফিক ও দেহলভীর লেখা গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে সতেজ। অ্যালবামের আইয়ুব বাচ্চুর নিজের লেখা নীরবে গানটি দিয়েই প্রথমবারের মতো এলআরবি বিটিভিতে পারফর্ম করেছিল।
🟦🟨 অ্যালবামের লাইন-আপ: স্ক্র-ড্রাইভার (এলআরবি)
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
🎵 ট্র্যাক লিস্ট: স্ক্র-ড্রাইভার (এলআরবি)
🟨0️⃣1️⃣ নীরবে (কথা: আইয়ুব বাচ্চু)
🟨0️⃣2️⃣ বন্দি জেগে আছে (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟨0️⃣3️⃣ কিছু চাইবো না (কথা: এনজেল শফিক)
🟨0️⃣4️⃣ জয়ন্ত ভালই থাকে (কথা: এনজেল শফিক)
🟨0️⃣5️⃣ বেহিসেবি (কথা: এনজেল শফিক)
জয়ন্ত ভালই থাকে | জয়ন্ত নামে যাকে আমি চিনি
LRB |স্ক্র-ড্রাইভার-১৯৯৬
🟦🟨 অ্যালবামের লাইন-আপ: স্ক্র-ড্রাইভার (ফিলিংস)
ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল/গিটার) •• আহসান এলাহী ফান্টি (ড্রামস) •• আলম আওরঙ্গজেব বাবু (বেস) •• আসাদুজ্জামান আসাদ (কি-বোর্ড)।
🎵 ট্র্যাক লিস্ট: স্ক্র-ড্রাইভার (ফিলিংস)
🟩0️⃣1️⃣ বাংলার লাঠিয়াল (কথা: আসাদুল্লাহ দেহলভী)
🟩0️⃣2️⃣ যে পথে পথিক নেই (কথা: আসাদুল্লাহ দেহলভী)
🟩0️⃣3️⃣ মধ্যরাতের ডাকপিয়ন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟩0️⃣4️⃣ বেদুঈন (কথা: আসাদুল্লাহ দেহলভী)
🟩0️⃣5️⃣ ব্যাবিলন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
বাংলার লাঠিয়াল | কথা: আসাদ উল্লাহ দেহলভী
ফিলিংস | স্ক্র- ড্রাইভার-১৯৯৬
অ্যালবাম প্রোফাইল: ক্যাপসুল ৫০০ এমজি (১৯৯৬)
ব্যান্ড: এলআরবি ও ফিলিংস | প্রযোজনা: সাউন্ডটেক:
'স্ক্র-ড্রাইভার' অ্যালবামের অভাবনীয় সাফল্যের পরপরই ১৯৯৬ সালে এই দুই কিংবদন্তি ব্যান্ড আবারও হাজির হয় তাদের দ্বিতীয় অ্যালবাম 'ক্যাপসুল ৫০০ এমজি' নিয়ে। ফলাফল হিসেবে দেশ কাঁপানো আরও একটি সফল এবং বাংলা ব্যান্ড ক্লাসিক অ্যালবাম পায় শ্রোতারা। এই অ্যালবামগুলোর নামকরণের পেছনে সেই সময়ের একটি ভিন্ন ধাঁচের প্রচারণার কৌশল ছিল, যা তরুণ প্রজন্মকে দ্রুত আকর্ষণ করেছিল।
🟨🟩 অ্যালবামের লাইন-আপ: ক্যাপসুল ৫০০ এমজি (এলআরবি)
আইয়ুব বাচ্চু (ভোকাল/গিটার) •• রিয়াদ সারওয়ার (ড্রামস) •• শহিদুল ইসলাম টুটুল (কি-বোর্ড/ ভোকাল) •• সাইদুল হাসান স্বপন (বেস)।
নীল বেদনা | রাত ঘুম নেই আমার চোখে
এলআরবি | ক্যাপসুল ৫০০ এমজি -১৯৯৬
🎵 ট্র্যাক লিস্ট: ক্যাপসুল ৫০০ এমজি (এলআরবি)
🟩0️⃣1️⃣ হাসতে দেখ (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟩0️⃣2️⃣ ফিরে ফিরে (কথা: এনজেল শফিক)
🟩0️⃣3️⃣ আহা জীবন (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟩0️⃣4️⃣ সাবধান (কথা: নিয়াজ আহমেদ আংশু)
🟩0️⃣5️⃣ নীল বেদনা (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟨🟩 অ্যালবামের লাইন-আপ: ক্যাপসুল ৫০০ এমজি (ফিলিংস)
ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল/গিটার) •• আহসান এলাহী ফান্টি (ড্রামস) •• আলম আওরঙ্গজেব বাবু (বেস) •• আসাদুজ্জামান আসাদ (কি-বোর্ড)।
তোমার নিষিদ্ধ ইতিহাস-ফিলিংস
ক্যাপসুল ৫০০ এমজি-ফিলিংস-১৯৯৬
🎵 ট্র্যাক লিস্ট: ক্যাপসুল ৫০০ এমজি (ফিলিংস)
🟨0️⃣1️⃣ কতটা কষ্টে আছি (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟨0️⃣2️⃣ দূরে আছি তাই (কথা: নুর-ই-আলম)
🟨0️⃣3️⃣ যতটা পথ (কথা: লতিফুল ইসলাম শিবলী)
🟨0️⃣4️⃣ হে পাগলি (কথা: আসাদুল্লাহ দেহলভী)
🟨0️⃣5️⃣ নিষিদ্ধ ইতিহাস (নিয়াজ আহমেদ আংশু)
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ‘স্ক্র-ড্রাইভার’ এবং ‘ক্যাপসুল ৫০০ এমজি’ দুটি অ্যালবামের নাম আইয়ুব বাচ্চু ও জেমসের সেই অপ্রতিদ্বন্দ্বী ও সৃষ্টিশীল বন্ধুত্বের এক উজ্জ্বল দলিল। ক্যাসেটের ফিতা থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ট্রিমিং তিন দশক পেরিয়েও এই গানগুলোর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এই অ্যালবাম দুটি আমাদের মনে করিয়ে দেয় এক স্বর্ণালি সময়ের কথা, যখন সুর আর কথার জাদুতে বুঁদ হয়ে থাকতো পুরো তরুণ সমাজ। বাংলা রকের এই কালজয়ী উত্তরাধিকার চিরকাল শ্রোতাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে থাকবে।
