বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এমন কিছু গিটারিস্ট আছেন, যাঁদের বাজনা ও সুরের কাজ শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। রিদওয়ান নবী চৌধুরী পঞ্চম তাদেরই একজন। সংগীতপ্রেমীরা তাকে চেনেন ‘আর্কের পঞ্চম’ নামে। তিনি গিটারিস্ট, কণ্ঠশিল্পী ও সুরকার। কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর ছোট সন্তান এবং ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর ছোট ভাই পঞ্চম পারিবারিক সংগীতঐতিহ্যের পাশাপাশি নিজের প্রতিভা দিয়েও পরিচিতি পেয়েছেন। আর্কের সঙ্গে তাঁর সংগীতযাত্রা, পরবর্তী সময়ে নিজস্ব ব্যান্ড এজেস গঠন এবং ‘প্রতিজ্ঞা’ অ্যালবাম প্রকাশ। সব মিলিয়ে পঞ্চমের ক্যারিয়ার বাংলাদেশের ব্যান্ড সংগীতের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
রিদওয়ান নবী পঞ্চমের পরিচয় ও সংগীতের শৈশব
পঞ্চমের বেড়ে ওঠা সংগীতের আবহে। বাবা মাহমুদুন্নবী বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী, আর বড় দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীও দেশের পরিচিত কণ্ঠশিল্পী। এমন পরিবেশে ছোটবেলা থেকেই গানের প্রতি টান তৈরি হয়।
তবে তাঁর পরিচয় শুধু পারিবারিক উত্তরাধিকারে সীমাবদ্ধ নয়। গিটারের প্রতি বিশেষ ভালোবাসা তাঁকে নিয়ে যায় ব্যান্ড সংগীতের জগতে। ছোটবেলায় কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাসের সান্নিধ্য পাওয়ার অভিজ্ঞতাও তার সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
ARK: ‘আর্কের পঞ্চম’ হয়ে ওঠা
১৯৯১ সালে আশিকুজ্জামান টুলুর নেতৃত্বে আর্ক ব্যান্ডের যাত্রা শুরু হয়। আশিকুজ্জামান টুলুর সংগীতভাবনা ও নেতৃত্বে ব্যান্ডটির যাত্রার সঙ্গে যুক্ত হন পঞ্চম। গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবেও তিনি কাজ করেন। আর্কের গানগুলোতে তার গিটার বাজানোর ধরন এবং সুরের কাজ শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করে।
ব্যান্ডটির সংগীতযাত্রায় আশিকুজ্জামান টুলুর সঙ্গে তাঁর কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। আর্কের জনপ্রিয়তার সময় পঞ্চম হয়ে ওঠেন ব্যান্ডটির পরিচিত মুখগুলোর একজন। পঞ্চমের সঙ্গে আর্কের নাম এমনভাবে জড়িয়ে যায় যে পরবর্তী সময়ে তাঁকে অনেকেই ‘আর্কের পঞ্চম’ হিসেবেই চিনতে শুরু করেন। ব্যান্ড আর্কের প্রকাশিত পাঁচটি অ্যালবামের চারটিতে পঞ্চম ছিলেন।
| অ্যালবাম | ব্যান্ডে ভূমিকা | পঞ্চমের গাওয়া গান |
|---|---|---|
| মুক্তিযুদ্ধ (১৯৯৩) | গিটার ও বেজ | --- |
| তাজমহল (১৯৯৬) | গিটার ও ভোকাল | (i) বিদায় (ii) এমন একটা সময় |
| জন্মভূমি (১৯৯৮) | গিটার ও ভোকাল | (i) আকাশের নীলে (ii) ও মনা |
| জন্মভূমি (১৯৯৮) | গিটার ও ভোকাল | (i) মনেরই আড়ালে (ii) কি ভুলে (iii) তুমি হৃদয়ের গভীরে |
📱 সম্পূর্ণ টেবিলটি দেখতে ডানে-বামে স্ক্রল করুন।
নোট: পঞ্চম নেই শুধু পঞ্চম অ্যালবাম ‘হারান মাঝি’-তে (২০০২)। তথ্যসূত্র: বাউল পানকৌড়ি, আর্ক ব্যান্ডের ডিস্কোগ্রাফি
আর্ক ছাড়ার পর এজেস (Edges) গঠন
আর্কের সঙ্গে সংগীতযাত্রার পর পঞ্চম নিজের সংগীতভাবনা নিয়ে নতুনভাবে কাজ করার উদ্যোগ নেন। ২০০১ সালে তিনি গড়ে তোলেন ‘এজেস’ (Edges) নামের একটি ব্যান্ড। ব্যান্ডটির মাধ্যমে নিজের লেখা, সুর ও সংগীতপরিকল্পনাকে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়। ২০০২ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পায় ব্যান্ডটির একমাত্র অ্যালবাম ‘প্রতিজ্ঞা’।
এর দুই বছরের মাথায় ব্যান্ডটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর্কের পরিচিত সংগীতধারা থেকে বেরিয়ে এজেসের মাধ্যমে পঞ্চম নিজের আলাদা সংগীতপরিচয় তুলে ধরার চেষ্টা করেন। ‘প্রতিজ্ঞা’ অ্যালবামটি তাঁর ব্যান্ডজীবনের গুরুত্বপূর্ণ প্রকাশনা। অ্যালবামটির গান, গায়কী, গিটার ও সুরের কাজ নিয়ে আলাদা করে আলোচনা করার সুযোগ রয়েছে।
এজেস (Edges): ব্যান্ড লাইনআপ
- পঞ্চম: ভোকাল, গিটার ও সুর
- শ্যাজ (Shazz): ভোকাল
- পঙ্কজ: কিবোর্ড
- হিমেল: ড্রামস
- স্বপন: বেস গিটার
ট্রাক লিস্ট: প্রতীজ্ঞা-এজেস
- এক বেলা ঘৃণা দাও | কথা: কবির বকুল | কন্ঠ: শ্যাজ (Shazz)
- মন তুমি ভেঙে দিওনা | কথা: শফিক তুহিন | কন্ঠ: পঞ্চম
- মন পাখি | কথা: জুলফিকার রাসেল | কন্ঠ: পঞ্চম
- সুখেরই কারণ | কথা: জুলফিকার রাসেল | কন্ঠ: শ্যাজ (Shazz)
- আমি তোমায় দেব | কথা: জুলফিকার রাসেল | কন্ঠ: পঞ্চম
- যত দূরেই | কথা: জুলফিকার রাসেল ও পঙ্কজ | কন্ঠ: পঞ্চম
- চুপি চুপি রাত | কথা: মুন্না ও শ্যাজ | কন্ঠ: শ্যাজ (Shazz)
- কেন অভিমানী | কথা: শফিক তুহিন | কন্ঠ: পঞ্চম
- মেয়ে | কথা: জুলফিকার রাসেল | কন্ঠ: পঞ্চম
- দিয়েছি সব কিছু | কথা: জুলফিকার রাসেল | কন্ঠ: পঞ্চম
- শখের জীবন | কথা: কবির বকুল | কন্ঠ: শ্যাজ (Shazz)
এজেসের পর পঞ্চমের সংগীতজীবন
এজেসের পথচলা থেমে গেলেও সংগীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি রিদওয়ান নবী পঞ্চম। ব্যান্ডের বাইরে গিয়েও তিনি নিজের সংগীতচর্চা অব্যাহত রাখেন। বিভিন্ন শিল্পীর অ্যালবামে সংগীত পরিচালনা, কম্পোজিশন ও ব্যান্ড মিক্সডে কাজ করেছেন। আর্ক ও এজেসের বাইরেও পঞ্চমের সংগীতজীবনে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য গান ও সুরের কাজ।
এর মাধ্যমে ব্যান্ড সংগীতের পরিচয়ের বাইরেও একজন সংগীত পরিচালক, সুরকার ও কম্পোজিশনশিল্পী হিসেবে তাঁর সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ, পঞ্চমের সংগীতযাত্রা কেবল আর্ক কিংবা এজেসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ব্যান্ডের বাইরে বিভিন্ন শিল্পীর জন্য কাজ করার মধ্য দিয়েও তিনি নিজের সংগীতসত্তার ভিন্ন দিক তুলে ধরেছেন।
মুনজ (Moonz): নতুন ব্যান্ডে ফেরা
দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে পঞ্চম গঠন করেন ‘মুনজ’। সঙ্গী হন আর্কের প্রাক্তন সদস্য সংগীতশিল্পী অটামনাল মুন, লিড গিটারিস্ট শুভ ও ড্রামার রেজওয়ান। দেশ টিভির ফনো লাইভ কনসার্ট ‘কলের গান’-এ ব্যান্ডটি প্রথম পারফর্মও করেছিল। ব্যান্ডটি নিয়ে পঞ্চমের পরিকল্পনা ছিল নতুন গান তৈরির পাশাপাশি পুরোনো কিছু গান পরিবেশন করা এবং অ্যালবাম প্রকাশ করা।
শেষ কথা: আড়ালে থেকেও সংগীতে
পঞ্চমের পরিচয় শুধু একটি ব্যান্ডের গিটারিস্ট হিসেবে নয়। আর্কের জনপ্রিয় সময়, এজেসের নিজস্ব চর্চা, অন্য শিল্পীদের জন্য সুর ও সংগীত পরিচালনা এবং মুনজ নিয়ে ফেরা, প্রতিটি ধাপেই আছে আলাদা অভিজ্ঞতা। মাহমুদুন্নবীর সংগীতঐতিহ্য বহন করেও তিনি নিজের পরিচয় গড়েছেন গিটার, সুর ও ব্যান্ড সংগীতের মাধ্যমে। তাই ‘আর্কের পঞ্চম’ নামটি আজও শ্রোতাদের কাছে স্মরণীয়।
আরও পড়ুন:
- আর্ক (ARK) ব্যান্ড: বাংলাদেশের রকের বিগ থ্রি
- ‘কারবালা’: আর্ক হাসানের ব্যান্ড স্বাধীনতার অ্যালবাম
- K-OZ ব্যান্ডের ‘পুরনো চাবি’ ও নিপোর একক অ্যালবাম
- ব্যান্ড মাইলস (Miles): শুরুর পাঁচটি অ্যালবাম
- উইনিং (Winning) ব্যান্ডের ইতিহাস: সদস্য, অ্যালবাম
- পেপার রাইম: একটি অ্যালবাম, কালজয়ী গান
- আসাদুল্লাহ দেহলভী: জেমসের নেপথ্যের গীতিকার


