আমি কাউকে বলিনি সে নামকেউ জানেনা, না জানে আড়ালজানে কান্নার রঙজানে জোছনার ছায়া
১৯৯৬ সালে প্রয়াত সঞ্জীব চৌধুরী, বাপ্পা মজুমদার ও মিঠুকে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড দলছুট। নিজের কবিতা, ভাবনা ও সঙ্গীতের ভেলা দিয়ে দলছুট কেবল একটি ব্যান্ড নয় একটি নতুন সঙ্গীতধারার প্রতীক হয়ে উঠে। ১৯৯৭ সালে তাদের প্রথম অ্যালবাম আহ্ মুক্তি পায় এবং শ্রোতাদের হৃদয়ে দলছুটের এক বিশেষ স্থান করে নেয়। এরপর হৃদয়পুর, আকাশ চুরি, জোছনা বিহার, টুকরো কথা, আয় আমন্ত্রণ এবং সর্বশেষ ২০২৪ এ সঞ্জীব অ্যালবাম।
প্রত্যেকটি অ্যালবাম সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গল্প বয়ে এনেছে। সঞ্জীব চৌধুরী সশরীরে আমাদের মাঝে নেই সত্য কিন্তু তাঁর রেখে যাওয়া কথা ও সুর আজও এক একটা প্রজন্মের আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের আয়োজনে থাকছে ১৯৯৭ থেকে ২০০৭ সঞ্জীব চৌধুরীর উপস্থিতিতে দলছুটের সেই সোনালী সময়ের ব্যান্ড দলছুটের সেই সব অ্যালবামের গল্প।
আহ্- ১৯৯৭
দলছুট ব্যান্ডের প্রথম অ্যালবাম আহ্ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদারের সাথে চারুকলার স্টুডেন্ট মিঠু ছিলেন দলছুটের অতিথি সদস্য। পুরো অ্যালবামের সংগীত পরিচালনা করেছিলেন বাপ্পা মজুমদার। গানের কথা সঞ্জীব চৌধুরী। সুর সঞ্জীব ও বাপ্পা। কন্ঠ সঞ্জীব বাপ্পা ও মিঠু। আহ প্রকাশের পর বিটিভিতে প্রকাশিত হয় দলছুটে গান সাদা ময়লা রঙিলা পালে আউলা বাতাস থেকে।
শ্রোতার বিস্ময় অভিভূত হয়। কবি মোস্তফা জামানের কবিতা এই গানে কথা ও সুর। অ্যালবামের বাকি এগারটি গানই সঞ্জীব চৌধুরীর লেখা ছিল। সানগ্লাশ, গিটার, তখন ছিল, মনে পড়ে, ইয়াসমিন। ব্যান্ডের অ্যালবাম টাইটেল আহ্ এসেছিল সম্বভত ইয়াসমিন গানটি থেকে।
সেই ইয়াসমিন দিনাজপুরের কিশোরী ইয়াসমিন। কয়েক নরপশু ধর্ষনের পর হত্যা করেছিল। অ্যালবামটিতে বাঁশি বাজিয়েছিলেন কিংবদন্তি প্রয়াত বারী সিদ্দিকী। তবলা ও ঢোল সাত্তার। আর অ্যালবামের কভার ডিজাইন করেছিলেন শিল্পী অশোক কর্মকার।
আহ্- ট্র্যাক লিস্ট
- গিটার /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- ভাল্লাগেনা /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- সাদা ময়লা রঙ্গিলা /কথাঃ কবি মোস্তফা জামান /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- কাগা /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরীও বাপ্পা মজুমদার
- তখন ছিল /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: বাপ্পা মজুমদার
- মনে পড়ে /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ইয়াসমিন /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- চোখ /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- সানগ্লাশ /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ভর দুপুর /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- নিষিদ্ধ /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- দলছুট /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: বাপ্পা মজুমদার
হৃদয়পুর- ২০০০
২০০০ সালে সাউন্ডটেকের ব্যানার থেকে প্রকাশিত হয় দলছুট ব্যান্ডে দ্বিতীয় অ্যালবাম হৃদয়পুর। দলছুটের জনপ্রিয় অ্যালবামের অন্যতম এবং দলছুটকে শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নিতে অ্যালবামটির বিশেষ ভূমিকা ছিল। অসাধারন সব গান সুরে অ্যালবামটি এখন সমান জনপ্রিয়। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গাড়ি চলে না গানটি করার অনুমতি নিতে সঞ্জীব চৌধুরী হাজির হয়েছিলেন সুনামগঞ্জের হাওরের মাঝে শাহ আব্দুল করিমের বাড়িতে।
বিটিভির ইত্যাদিতে প্রচারিত করার পর পৌছে গিয়েছিল জনপ্রিয়তার র্শীষে। এই অ্যালবামের যে গানটি জগৎবিখ্যাত হয়েছে সঞ্জীব চৌধুরীর লেখা ও সুরে তোমাকেই বলে দেবো। আহা অপূর্ব। আরেকটি ছিল বাজি, তুমি আমার বাহান্ন তাশ। আহা অপূর্ব ।
নৌকা ভ্রমন, চাঁদের জন্য গান, জলের দামে চমৎকার সব গান। গীতিকার শেখ আবদুল্লাহ আল মতিন রানা এল লেখা গাছ আর বৃষ্টি গান ছিল প্রিয়। আর প্রিয় ছিল আন্তর্জাতিক ভিক্ষা সংগীত। অ্যালবামটির পুরো সংগীত পরিচালনা করে বাপ্পা মজুমদার সাথে পারকাশনে রোজ, ড্রামসে রুমি, বেজ গিটারে রাতুল। এই হৃদয়পুর অ্যালবামের কথা।
হৃদয়পুর-ট্র্যাক লিস্ট:
- গাড়ি চলে না /কথাঃ শাহ আব্দুল করিম /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- বাজি /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: বাপ্পা মজমুদার
- নৌকা ভ্রমণ /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- চাঁদের জন্য গান /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- জলের দামে /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- তোমাকেই বলে দেবো /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- আমার সন্তান /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: বাপ্পা মজুমদার
- সবুজ যখন /কথাঃ শেখ রানা /কন্ঠ: সঞ্জীব চৌধুরী/বাপ্পা মজুমদার
- গাছ /কথাঃ শেখ রানা /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- বৃষ্টি /কথাঃ শেখ রানা /কন্ঠ: বাপ্পা মজুমদার
- চল বুবাইজান /কথাঃ সংগ্রহ /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- আন্তর্জাতিক ভিক্ষা সংগীত /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
আকাশ চুরি- ২০০২
স্বপ্নের ভেতরেই বুঝিবা বসবাস। স্বপ্নের ভেতর অনন্তযাত্রা, আকাশপাড়ি, আকাশচুরি। হে আমার অন্তরঙ্গ শ্রোতা, এসো তবে , সেই স্বপ্নগাঁথার আনন্দ-বেদনা তোমার সঙ্গেই ভাগ করি-- সঞ্জীব চৌধুরী। একটু ভিন্নতা আশা করা তো অন্যায় কিছু নয়, তাই না! এবারে দলছুটের প্রয়াসও সেরকমই। একটু ভিন্ন ধরনের গান, একটু সহজ কিছুও সেই সাথে।
একবছরেরও বেশি সময় নিয়ে তৈরি এই অ্যালবাম; অনেক শ্রম, অনেক ভাবনা দিয়ে গড়া। ভালো লাগবে আশা করি। ভালো থাকুন সবাই-- বাপ্পা। আকাশ চুরি ব্যান্ড দলছুটে তৃতীয় অ্যালবামটি প্রকাশিত হয় সংগীতার ব্যানারে। হৃদয়ের দাবী-আজও ডানা ভাঙ্গা একটি শালিক হৃদয়ের দাবি রাখো। আহা কবি কামু লেখা সঞ্জীবের অপূর্ব সুর ও কন্ঠ। চাঁদের শহরে, আকাশচুরি, কার ছবি নেই অসাধারন সব গান।
আর ছিল বায়োস্কপ সেই গানটা বাপ্পা সঞ্জীবের কন্ঠে তোমার বাড়ির রঙের মেলায়। আরেকটি ছিল প্রিয় কবি কবি ফরহাদ মাজহার কবিতা থেকে গান এই নষ্ট শহরে নাম না জানা কোন এক মাস্তান। এই অ্যালবামে যারা বাজিয়েছিলেন: আর্কের প্রাক্তন কী-বোর্ডিস্ট পঙ্কজ, ফেরদৌস- রিদম গিটার, রুমী- ড্রামস, রোজ- রিদম প্রোগাম ও পারকাশন এবং রাতুল-বেস।
আকাশচুরি-ট্র্যাক লিস্ট:
- চাঁদের শহরে /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- হৃদয়ের দাবি /কথাঃ কবি কামরুজ্জাম কামু /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ফিরে চাই /কথাঃ শেখ রানা /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- জোর /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- চুরি চিকিৎসা /কথাঃ কবি সাজ্জাদ শরিফ /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ভেঙে পথ /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- আকাশ চুরি /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- কার ছবি নেই /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ফেরারি সময় /কথাঃ রাসেল ও নীল /কন্ঠ: বাপ্পা মজমুদার
- এই নষ্ট সময় /কথাঃ কবি ফরহাদ মাজহার /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- অপেক্ষা /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- বায়োস্কোপ /কথাঃ কবি কামরুজ্জাম কামু /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
জোসনা বিহার- ২০০৭
দলছুট ব্যান্ডের চতুর্থ অ্যালবাম জোসনা বিহার প্রকাশিত হয় জি-সিরিজের ব্যানারে ২০০৭-এ। যা ব্যান্ডের ইতিহাসে এক বিষণ্ণ অধ্যায়ের সাক্ষী হয়ে আছে। অ্যালবামটি প্রকাশের মাত্র কয়েক সপ্তাহ পরেই সালের ১৫ নভেম্বর সঞ্জীব চৌধুরী হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন। এর চারদিন পর ১৯ নভেম্বর মাত্র ৪২ বছর বয়সে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নবাজ এই কিংবদন্তি ব্যক্তি।
ওই কান্নাভেজা আকাশ আমার ভালো লাগে না, থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না ঠিক তাই তো হয়তো ছিল যখন যেখানে নোঙ্গর ফেলেছিসবাইকে আজ আড়ি আর না হয় চলতে চলতে অনেক কথাই বলে গেলাম।
জোসনা বিহার-ট্র্যাক লিস্ট:
- মন ছুঁয়েছো /কথাঃ রাসেল অনীল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- হাতের পরশ /কথাঃ কামরুজ্জাম কামু /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- সবুজ খুঁজি /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার
- চলতে চলতে /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- জোছনা বিহার /কথাঃ সঞ্জীব চৌধুরী /কন্ঠ: বাপ্পা মজুমদার
- দিন সারা দিন /কথাঃ ইন্দ্রানিল চট্টোপাধ্যায় /কন্ঠ: বাপ্পা মজুমদার
- অরুপ অভিলাষী /কথাঃ ইন্দ্রানিল চট্টোপাধ্যায় /কন্ঠ: বাপ্পা মজুমদার
- ভালো লাগে না /কথাঃ শুভাসিস সিনহা /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- চার দেয়াল /কথাঃ শেখ রানা /কন্ঠ: বাপ্পা মজুমদার
- আকুতি /কথাঃ জুলফিকার রাসেল /কন্ঠ: বাপ্পা মজুমদার
- মেঘ পিয়ন /কথাঃ শাহান কবন্ধ /কন্ঠ: বাপ্পা মজুমদার
- নঙরের গল্প /কথাঃ রাসেল অনিল /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
- ধরি মাছ না ছুঁই পানি /কথাঃ এস আলম লিটন /কন্ঠ: সঞ্জীব চৌধুরী
দলছুটের এই সংগীতযাত্রা কেবল কতগুলো অ্যালবামের সমষ্টি নয়, বরং তা বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এক পলিমাটি সমৃদ্ধ অধ্যায়। সঞ্জীব চৌধুরীর ক্ষুরধার কবিতা আর বাপ্পা মজুমদারের মেলোডিয়াস সুরের যে রসায়ন দলছুট তৈরি করেছিল, তা আজও এদেশের শ্রোতাদের কাছে এক অনন্য আশ্রয়।
'আহ্' থেকে শুরু হয়ে 'জোছনা বিহার' পর্যন্ত প্রতিটি অ্যালবাম যেন নাগরিক জীবনের প্রেম, দ্রোহ, একাকিত্ব আর যাপিত সংগ্রামের এক একটি জীবন্ত দলিল। সঞ্জীব চৌধুরী শারীরিকভাবে বিদায় নিলেও তাঁর সৃষ্টি আজও আমাদের কানে ফিসফিসিয়ে বলে যায় "তোমাকেই বলে দেবো"। দলছুটের প্রতিটি গান আজ এক একটি প্রজন্মের আবেগ হয়ে মিশে আছে।
সংগীতের এই ভেলা চিরকাল ভাসমান থাকবে এবং সঞ্জীব চৌধুরীর অকাল প্রয়াণের বিষণ্নতা ছাপিয়ে তাঁর রেখে যাওয়া সুর ও দর্শন অনন্তকাল ধরে ভক্তদের হৃদয়ে জোছনা ছড়িয়ে যাবে। আমাদের এই আয়োজন ছিল সেই সোনালী সময়ের প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

