মন শুধু মন ছুঁয়েছে ও সেতো মুখ খুলেনিসুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয় নি
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে সোলস এক অবিস্মরণীয় নাম। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে চট্টগ্রামের কয়েকজন তরুণের স্বপ্ন আর সংগীতপ্রেম থেকে জন্ম নেয় এই দলটি। সময়ের পরিক্রমায় নকীব খান, পীলু খান, তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু বহু খ্যাতিমান শিল্পীর সৃষ্টিশীল উপস্থিতিতে সোলস পরিণত হয় এক স্বর্ণালী ব্যান্ড পরিবারে।
বাংলা ব্যান্ড সঙ্গীতের প্রথম অ্যালবাম সুপার সোলস প্রকাশ থেকে শুরু করে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তারা তৈরি করেছে নতুন ধারার সংগীতভুবন। উত্থান পতনের নানা অধ্যায় পেরিয়ে আজও সোলস বাংলা ব্যান্ড সঙ্গীতের এক মহীরুহ। যাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আজকের লেখায় থাকছে ব্যান্ড সোলস এর প্রথম পাঁচ অ্যালবামের গল্প। সৃষ্টির নেপথ্যকথা আর বাংলা ব্যান্ডসঙ্গীতে সোলসের স্বর্ণালী অবদানের কথা।
🟡 অ্যালবাম: সুপাড় সোলস [সোলস-ভলিউম ১] (১৯৮২):
সুপাড় সোলস ছিল সোলসের প্রথম স্টুডিও অ্যালবাম এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ রক অ্যালবাম। এই অ্যালবামের মাধ্যমেই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ব্যান্ড সংগীতের গ্রহণযোগ্যতা তৈরি হয়। মন শুধু মন ছুঁয়েছে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখরিত জীবন গান গুলি পরিণত হয় বাংলাদেশের ব্যান্ড সংগীতের অল-টাইম ক্লাসিকসে।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• রুদ্রি (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার) •• পিলু খান (ড্রামস) •• শাহেদুল আলম (বেস) •• নকির খান (অর্গান ও কিবোর্ড) •• আহমেদ নাওয়াজ (পারকাশন) •• এনায়েত (অ্যাকর্ডিয়ন)।
🎵 ট্র্যাক লিস্ট:
- মন শুধু মন ছুঁয়েছে (কথা: নকিব খান, কণ্ঠ: তপন চৌধুরী )
- তোরে পুতুলের মতো করে (কথা: আবদুল্লাহ আল মামুন, কণ্ঠ: নকিব খান)
- দরগায় মোম জ্বেলে (কথা: হেনা ইসলাম , কণ্ঠ: তপন চৌধুরী)
- ভুলে গেছো তুমি (কথা: আব্দুল আল মামুন, কণ্ঠ: তপন চৌধুরী)
- নদী এসে পথ (কথা: খালিদ আহসান , কণ্ঠ: তপন চৌধুরী)
- Vision (English Song) (কথা: , কণ্ঠ: নাসিম আলী খান)
- আমরা যে ভালোবাসি (কথা: শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠ: তপন চৌধুরী)
- সুখ পাখি (কথা: নকিব খান, কণ্ঠ: তপন চৌধুরী)
- মুখরিত জীবন (কথা: আবদুল্লাহ আল মামুন, কণ্ঠ: তপন চৌধুরী/নকিব খান)
- Life Inside Out (English Song) (কথা: , কণ্ঠ: নাসিম আলী খান)
- আইচা পাগল মনরে (কথা: , কণ্ঠ: তপন চৌধুরী)
- কান্দো কেনে মন (কথা: তাজুল ইমাম , কন্ঠ: তপন চৌধুরী)
🟡 অ্যালবাম: কলেজের করিডোরে [সোলস-ভলিউম ২] (১৯৮৪):
১৯৮৪ সালে প্রকাশিত হয় সোলস ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম কলেজের করিডোরে। এই অ্যালবামের শিরোনাম গান কলেজের করিডোরে পাশাপাশি ফরেস্ট হিলের এক দুপুরে ও ‘ফুটবল ফুটবল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তরুণ প্রজন্মের আবেগ, বন্ধুত্ব ও ক্যাম্পাসজীবনের অনুভূতিগুলো গানগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। এই অ্যালবাম প্রকাশের পরই সোলস ব্যান্ডে লাইন-আপে পরিবর্তন আসে নকীব খান ও পিলু খান ব্যান্ডটি ছেড়ে দেন এবং পরবর্তীতে তারা বাংলাদেশের আরেকটি প্রভাবশালী ব্যান্ড রেনেসাঁ’ গঠন করেন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• শাহেদুল (বেস) •• নেওয়াজ(কি-বোর্ড) •• গঞ্জাভেলস (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
- খুঁজিস যাহারে (কথা: তাজুল ইমাম, কণ্ঠ: তপন চৌধুরী )
- মনে কর (কথা: হেনা ইসলাম, কণ্ঠ:তপন চৌধুরী )
- মুক্ত মানিক (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:তপন চৌধুরী)
- চলনা হারিয়ে যাই (কথা: মাসুম ফেরদৌস, কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- প্রতিদিন প্রতিটি (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী )
- আমাদের এই গান (কথা: রেলি/তপন, কণ্ঠ:তপন চৌধুরী/নাসিম আলী খান/আইয়ুব বাচ্চু )
- ফুটবল ফুটবল (কথা: তাজুল ইমাম, কণ্ঠ:তপন চৌধুরী )
- ফরেস্ট হিল (কথা: হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
- আকাশের তারা (কথা: নাসিম আলী খান, কণ্ঠ: নাসিম আলী খান)
- পাহাড়ের আঁকাবাঁকা (কথা: কংকর চৌধুরী, কণ্ঠ: আইয়ুব বাচ্চু )
- এই কীর্তিনাশা (কথা: তাজুল ইমাম, কণ্ঠ: তপন চৌধুরী)
- কলেজের করিডোরে হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
🟡 অ্যালবাম: মানুষ মাটির কাছাকাছি [সোলস-ভলিউম ৩] (১৯৮৭):
১৯৮৭ সালে প্রকাশিত হয় সোলস ব্যান্ডের তৃতীয় অ্যালবাম মানুষ মাটির কাছাকাছি। এই অ্যালবামটি সোলসের সংগীতযাত্রায় একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত কারণ এই অ্যালবামেই প্রথমবার কোনো গানে কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু। তাঁর গাওয়া গানটির শিরোনাম ছিল হারানো বিকেলের গল্প বলি।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• শাহেদুল (বেস) •• নেওয়াজ (কি-বোর্ড) •• গঞ্জাভেলস (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
- এইতো এখানে বৃষ্টি (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী )
- মুঠোর ভেতর পদ্ম (কথা: ডা.আরিফ, কণ্ঠ:তপন চৌধুরী )
- হারানো বিকেলের গল্প (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:আইয়ুব বাচ্চু)
- বিধিরে (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: তপন চৌধুরী)
- রজনীগন্ধা (কথা: নুরুজ্জামান শেখ, কণ্ঠ: তপন চৌধুরী )
- চান মুখে মধুর হাসি(কথা: সংগ্রহ, কণ্ঠ:তপন চৌধুরী )
- সাঁওতালি মেয়েরা(কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ:তপন চৌধুরী )
- তোমাকে দিয়ে গেলাম(কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান)
- এখন আমি সুখে আছি (কথা: হেনা ইসলাম, কণ্ঠ: তপন চৌধুরী)
- সাগর বেলায় এলে (কথা: মাসুম ফেরদৌস, কণ্ঠ: তপন চৌধুরী )
- আণবিক আঘাতে (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান)
- ইন্সট্রুমেন্টাল
🟡 অ্যালবাম: ইস্ট এন্ড ওয়েস্ট [সোলস-ভলিউম ৪] (১৯৮৮):
১৯৮৮ সালে সোলস ব্যান্ড তাদের চতুর্থ অ্যালবাম ইষ্ট এন্ড ওয়েস্ট প্রকাশ করে। এই অ্যালবামটি ছিল ব্যান্ডটির সংগীতচর্চায় একটি ভিন্নধর্মী প্রয়াস। ছিল ৬টি বাংলা গানের পাশাপাশি ৬টি মৌলিক ইংরেজি গান। একই বছর আইয়ুব বাচ্চুর হাত ধরে সোলসে যোগ দেন পার্থ বড়ুয়া। ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চু সোলস ব্যান্ড ত্যাগ করেন এবং বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন অধ্যায় সূচনা করে এলআরবি (LRB) ব্যান্ড গঠন করেন। এই অ্যালবামের গীতিকার শত চেস্টা করে বের করতে পাড়ি নাই। কারো জানা থাকলে জানবেন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• আইয়ূব বাচ্চু (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• মোহাম্মদ আলী (বেস) •• সুহাস হাসনাইন (কি-বোর্ড) ।
🎵 ট্র্যাক লিস্ট:
- তুমি আমি নয় আজ ( কণ্ঠ: তপন চৌধুরী)
- দুঃখ আমার চির সাথী ( কণ্ঠ: তপন চৌধুরী)
- ভেবে মনে ব্যথা পাই ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- চাদ এসে উঁকি ( কথা: হেনা ইসলাম, কন্ঠ: তপন চৌধুরী)
- জোছনা রাতে ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- আরা চাঁটগাইয়া নওজোয়ান ( কণ্ঠ: তপন চৌধুরী)
- Flee (কথা: পাবলো, কণ্ঠ: নাসিম আলী খান)
- Chasing a Dream ( কণ্ঠ: নাসিম আলী খান)
- Postman Bluse ( কণ্ঠ: আইয়ুব বাচ্চু)
- Suddenly (কণ্ঠ: নাসিম আলী খান)
- Field My Empty ( কণ্ঠ: নাসিম আলী খান)
- Danger (কন্ঠ: নাসিম আলী খান/আইয়ুব বাচ্চু)
🟡 অ্যালবাম: এ এমন পরিচয় [সোলস-ভলিউম ৫] (১৯৯৩):
১৯৯২ সালে, ব্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয় সোলসের পঞ্চম স্টুডিও অ্যালবাম এ এমন পরিচয়। এর আগের কয়েক বছর তপন চৌধুরী একক গান নিয়ে ব্যস্ত থাকায় ব্যান্ডটির কার্যক্রম কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল। এই অ্যালবামটিই ছিল তপন চৌধুরীর সঙ্গে সোলসের শেষ কাজ। এরপর তিনি পুরোপুরিভাবে একক সংগীত ক্যারিয়ারের দিকে ঝুঁকে পড়েন।
🎸 অ্যালবামের লাইন-আপ:
তপন চৌধুরী (ভোকাল) •• নাসিম আলী খান (ভোকাল) •• র্যালী (গিটার/ভোকাল) •• রনি (ড্রামস) •• মোহম্মদ আলী (বেস) •• নেওয়াজ(ম্যানাজার)•• পার্থ (গিটার/ভোকাল) •• আজাদ (কি-বোর্ড)।
🎵 ট্র্যাক লিস্ট:
- এ এমন পরিচয় (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
- কেউ নেই কোরিডোরে (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
- এইতো সেদিন (কথা: আলী তারেক, কণ্ঠ: পার্থ)
- কেনো এমন হলো (কথা: পীযূষ বন্দোপাধ্যায়, কণ্ঠ: নাসিম আলী খান)
- কৃষাণ যেমন (কথা: লিটন অধিকারী রিন্টু, কণ্ঠ: তপন চৌধুরী)
- সাগরের ঐ প্রান্তরে (কথা: নাসিম আলী খান, কণ্ঠ: নাসিম আলী খান)
- কিছু কথা কিছুক্ষন (কথা: সালাউদ্দিন সজল, কণ্ঠ: তপন চৌধুরী)
- এই চোখে শুধু স্বপ্ন (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান )
- এক উড়নচন্ডী ছেলে (কথা: আশরাফ বাবু, কণ্ঠ: পার্থ)
- কুহেলি জানে কি আজো (কথা: কবির বকুল, কণ্ঠ: তপন চৌধুরী)
- ভালোবাসি ওই সবুজ (কথা: শহীদ মোহাম্মদ জংগী, কণ্ঠ: নাসিম আলী খান )
- কত কাঠখড় (কথা: আশরাফ বাবু, কন্ঠ: পার্থ)
- জ্বালাইয়া গেল (কথা: ফোক সংগ্রহ প্রচলিত, কন্ঠ: তপন চৌধুরী)
সোলসের প্রথম পাঁচ অ্যালবাম বাংলা ব্যান্ড সঙ্গীতের এক স্বর্ণালী অধ্যায়। তাদের গান ও সৃষ্টিশীলতা আজও প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। পরবর্তী পর্বে আমরা জানব সোলসের পরবর্তী অ্যালবামগুলো ও তাদের সাফল্যের গল্প। পরিশেষে বলা যায়, সোলসের প্রথম পাঁচটি অ্যালবাম কেবল কতগুলো গানের সংকলন নয়, বরং এগুলো বাংলাদেশের আধুনিক ব্যান্ড সঙ্গীতের বিবর্তনের একেকটি জীবন্ত দলিল। 'সুপাড় সোলস' দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছিল, 'এ এমন পরিচয়' পর্যন্ত আসতে আসতে তা এক বিশাল মহীরুহে পরিণত হয়।
এই যাত্রাপথেই আমরা পেয়েছি নকীব খান, আইয়ুব বাচ্চু কিংবা তপন চৌধুরীর মতো কিংবদন্তিদের, যারা পরবর্তীতে বাংলা গানের ধারাকে সমৃদ্ধ করেছেন। সোলসের এই স্বর্ণালী অধ্যায়টি প্রমাণ করে যে, সৃজনশীলতা আর তারুণ্যের শক্তিতে কীভাবে একটি ব্যান্ড কয়েক দশক ধরে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে রাখতে পারে। প্রথম পাঁচ অ্যালবামের এই নস্টালজিক সুরগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় সোলস ছিল, আছে এবং চিরকাল বাংলা ব্যান্ড সঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে। সোলসের পরবর্তী অ্যালবামগুলোর গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরছি দ্বিতীয় পর্বে।
